উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৫, ২০২৫
ঢাকা, ২৫ জুন ২০২৫:
আগামীকাল থেকে সারাদেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এই উপলক্ষে দেশের সকল পরীক্ষার্থীকে আন্তরিক শুভকামনা ও সফলতা কামনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, বিগত কয়েক বছর ধরে শিক্ষাব্যবস্থায় নানা সংকট, অনিয়ম ও দুর্নীতির কারণে শিক্ষার্থীরা একটি প্রতিকূল ও অরাজক পরিবেশে পড়াশোনা করতে বাধ্য হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাস ও দখলদারিত্ব, পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস, বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটভিত্তিক ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া, নম্বর বাড়িয়ে দেয়ার অনৈতিক নির্দেশনা, দলীয় বিবেচনায় অযোগ্য শিক্ষক নিয়োগ, ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিলোপের অপচেষ্টা এবং শিক্ষা উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি—এসব শিক্ষা ধ্বংসের চিত্রকে আরও স্পষ্ট করেছে।
এই আত্মঘাতী প্রক্রিয়ার বিরুদ্ধে ছাত্রদল সবসময় তরুণ প্রজন্মের স্বার্থে সোচ্চার থেকেছে, সংগ্রাম করেছে, এখনও করছে এবং আগামীতেও করবে। সময় এসেছে নতুনভাবে দেশ গড়ার, অন্ধকার কাটিয়ে আশার আলোয় নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার।
ছাত্রদল বিশ্বাস করে, আজকের পরীক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হবে, রাজনীতি থেকে মুখ ফিরিয়ে না নিয়ে সচেতনভাবে রাষ্ট্রগঠনে অংশ নেবে। তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বদরবারে সম্মানজনক স্থান দখল করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার্থীর জন্য রইল নিরন্তর শুভকামনা ও সফলতার প্রত্যাশা।
এই বিভাগের আরও খবর
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও…
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা…
সংবিধান সংস্কার পরিষদের দাবিতে এখনো আশাবাদী এনসিপি: নাহিদ ইসলাম
বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের দাবিতে…
সর্বশেষ খবর
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির…
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…
ফজরের নামাজ: ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্যের এক মহিমান্বিত ইবাদত
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা। তবে ফজরের নামাজকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা…
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি শি জিনপিং–এর সঙ্গে…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও…
আকুর আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়নের নিচে
বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১৫১ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। বড়…

