মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

এআইয়ের বিস্তারে পাঁচ বছরে সাইবার হামলার ঝুঁকি বাড়বে ১০ গুণ

সাইবার নিরাপত্তায় পিছিয়ে দেশের অনেক প্রতিষ্ঠান; বিনা খরচে প্রশিক্ষণের প্রস্তাব উন্নয়ন সহযোগীদের, ১২০ পদে নিয়োগের উদ্যোগ

দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক লেনদেন—প্রযুক্তির ছোঁয়ায় জীবনযাত্রা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। তবে এই সহজীকরণের পাশাপাশি বাড়ছে নিরাপত্তাঝুঁকিও। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারে আগামী পাঁচ বছরে দেশে সাইবার হামলার ঝুঁকি অন্তত ১০ গুণ বাড়তে পারে বলে পর্যবেক্ষণে জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। তবে এ ধরনের ঝুঁকি মোকাবিলার সক্ষমতা নেই দেশের অনেক প্রতিষ্ঠানেরই।

পাঁচ শতাধিক ওয়েবসাইট হ্যাকিংয়ের ঝুঁকিতে

সম্প্রতি দেশের সাইবার নিরাপত্তার দুর্বলতার একটি উদাহরণ সামনে এসেছে। প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’র একটি ত্রুটির কারণে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের ঝুঁকিতে পড়ে বলে জানিয়েছে বিজিডি ই-গভ সার্ট।

এ ধরনের দুর্বলতা দেশের সাইবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি ভাবিয়ে তুলেছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোইকা) মতো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদেরও।

বিনা খরচে প্রশিক্ষণের প্রস্তাব

সাইবার নিরাপত্তা জোরদারে সম্পূর্ণ বিনা খরচে উন্নত প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা। সেই প্রশিক্ষণে ধাপে ধাপে দল পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার।

এদিকে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এরই মধ্যে ১২০টি নতুন পদে জনবল নিয়োগের সবুজ সংকেত পেয়েছে। সাইবার ঝুঁকি মোকাবিলায় দক্ষ জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন