সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩ দালাল আটক
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের সদস্যরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনসার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। শেরেবাংলা নগর থানার আনসার ও ভিডিপি কর্মকর্তা মামুন-অর-রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাসপাতালের ৬৩৭ নম্বর ওয়ার্ডের সামনে রোগীদের রক্তের নমুনা সংগ্রহের সময় তিনজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা হাসপাতালের বৈধ কর্মকর্তা বা কর্মচারী নন বলে জানা যায়। তাদের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে অসহায় রোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছিল। এ ছাড়া বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর কথা বলে রোগীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগও রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—আবু বক্কর সিদ্দিক (৪৮), পিতা মো. রফিকুল ইসলাম, ঠিকানা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; মোছা. মাহমুদা খাতুন (৪০), স্বামী ওস্তম আলী, ঠিকানা ক্যাম্পের বাজার, মোহাম্মদপুর; এবং মোছা. মনিকা (৩০), পিতা মোস্তফা, ঠিকানা আজিজ মহল্লা, মোহাম্মপুর।
অভিযানে শেরেবাংলা নগর থানার আনসার ও ভিডিপি কর্মকর্তা মামুন-অর-রশিদের সঙ্গে পিসি মো. সাদেক হোসেন বাচ্চু ও এপিসি মো. শফিকুল ইসলাম দায়িত্ব পালন করেন।
আনসার কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, রোগী ও সেবাপ্রার্থীদের স্বার্থ রক্ষা এবং অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে তৎপরতা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযানে আটক তিনজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
রাজধানীর পাঁচ লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পয়ঃবর্জ্যের সংযোগ বন্ধ ও এসটিপি স্থাপনে জোর •…
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, মাঠে আনসার-ভিডিপির ৩০ সদস্য
রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান…
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯
সর্বোচ্চ ১৩১ জন মিরপুরে • ৪৯ মামলা •…
ফার্মগেট-কাওরান বাজার মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান
ফুটপাত থেকে সরানো হলো ভাসমান দোকান ও অবৈধ…
খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
পটুয়াখালীর বাউফলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে…
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস রানা
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায়…
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও একই স্ট্যাম্প নম্বর ব্যবহার করে জমির দলিল সৃজন এবং এর ভিত্তিতে ভুয়া…
বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও হাট-বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সমাজের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক…
প্রকল্পে অহেতুক বিলম্ব গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিটি প্রকল্পে সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশ • জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতে বরাদ্দ ২,৬৬২ কোটি টাকা • জেলায় জেলায় ডগ স্কোয়াড…
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা। প্রকাশ্য দিবালোকে এমন দখল প্রক্রিয়া চললেও পানি উন্নয়ন বোর্ড কিংবা…
মেগা প্রকল্পের আড়ালে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: শিবির সভাপতি
বিগত সরকারের আমলে বড় বড় মেগা প্রকল্পের আড়ালে নজিরবিহীন দুর্নীতি ও অর্থ লুটপাট সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

