বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারানো শিশু উদ্ধার, অভিভাবকের কাছে ফিরিয়ে দিল আনসার
- নিজস্ব প্রতিবেদক
- সেপ্টেম্বর ১২, ২০২৬
রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারিয়ে যাওয়া চার বছর বয়সী এক শিশুকে কান্নারত অবস্থায় উদ্ধার করে নিরাপদে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছেন ঢাকা মহানগর আনসার দক্ষিণ জোনের অঙ্গীভূত আনসার সদস্যরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-১-এর সামনে শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান টহলরত আনসার সদস্যরা। শিশুটির অসহায় অবস্থা বুঝতে পেরে তারা তাৎক্ষণিকভাবে তাকে নিরাপদ হেফাজতে নেন। একই সঙ্গে শিশুটির অভিভাবকের সন্ধানে হাসপাতাল এলাকায় খোঁজ শুরু করেন তারা।
আনসার সদস্যদের দায়িত্বশীল তৎপরতার একপর্যায়ে শিশুটির অভিভাবকের সন্ধান পাওয়া যায়। দায়িত্বে নিয়োজিত পিসি মো. সোহাগ শেখ ও এপিসি মোনায়েমের প্রচেষ্টায় অভিভাবকদের শনাক্ত করা হয়।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিভাবকের পরিচয় ও শিশুটিকে নেওয়ার দাবির সত্যতা যাচাই করা হয়। যাচাই শেষে শিশুটিকে নিরাপদে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেন আনসার সদস্যরা।
হারিয়ে যাওয়া শিশুকে দ্রুত নিরাপদ হেফাজতে নিয়ে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ায় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সেবাপ্রত্যাশী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন।
এই বিভাগের আরও খবর
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, মাঠে আনসার-ভিডিপির ৩০ সদস্য
রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান…
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯
সর্বোচ্চ ১৩১ জন মিরপুরে • ৪৯ মামলা •…
ফার্মগেট-কাওরান বাজার মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান
ফুটপাত থেকে সরানো হলো ভাসমান দোকান ও অবৈধ…
খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে…
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শনে ডা. জুবাইদা রহমান
ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের…
সর্বশেষ খবর
1.
4.
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
- ৩৮ মিনিট আগে
5.
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
- ৪৩ মিনিট আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন
নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন দফায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর কারণ খুঁজে বের…
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর)…
তফসিলের আগেই মনোহরপুরে ভোটের উত্তাপ,মাঠে সক্রিয় সাবেক ছাত্রদল নেতা আসাদুল ইসলাম আসাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার ১৭ নং মনোহরপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরগরম…
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
ভোক্তাদের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে…
পলাশবাড়ীতে নাটকীয় অভিযান: ৫ বছর ধরে পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।বুধবার…
শিক্ষার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান, গাইবান্ধায় মহান শিক্ষা দিবসে ছাত্র ফ্রন্টের সমাবেশ
মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধায় আয়োজিত এ…
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০…
সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার আলোয় আলোকিত এক নতুন দিনের সূচনা হলো বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো…

