ঢাকায় দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় এক লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দুর্যোগের সময় এসব স্বেচ্ছাসেবীকে স্থানীয় পর্যায়ে ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে কাজে লাগানোর পাশাপাশি উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি বাহিনীর চলমান সংস্কার, সক্ষমতা বৃদ্ধি এবং রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনায় এক লাখ টিডিপি স্বেচ্ছাসেবীকে সম্পৃক্ত করার কর্মপরিকল্পনা তুলে ধরেন।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকার বিভিন্ন ওয়ার্ড, জোন ও থানা এলাকাভিত্তিক প্রশিক্ষিত টিডিপি সদস্যদের প্রস্তুত রাখা হবে। আনসার-ভিডিপির ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত এসব স্বেচ্ছাসেবী দুর্যোগের সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং অন্যান্য মানবিক ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন।
এ জন্য স্বেচ্ছাসেবীদের মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য আকস্মিক দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত ও উন্নত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় পর্যায়ে একটি কার্যকর দুর্যোগ সাড়াদান সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
আনসার-ভিডিপি মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনায় বাহিনীর সদস্যদের বর্তমান ভূমিকার বিষয়টিও মন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি জানান, উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও অন্যান্য দুর্যোগে স্থানীয় পর্যায়ে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
সাক্ষাৎকালে দেশের উপকূলীয় ও পার্বত্য অঞ্চলে বাস্তবায়নাধীন ‘জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পরিবেশ সহনশীলতা এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্প নিয়েও আলোচনা হয়। প্রকল্পের আওতায় বাগেরহাট, দিনাজপুর, বরগুনা ও রাঙামাটিতে স্থানীয় ভিডিপি সদস্যদের জন্য পরিবেশবান্ধব প্ল্যান্ট, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা (Rainwater Harvesting System) এবং রিভার্স অসমোসিস (RO) সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু কর্মপরিকল্পনার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দ্রুত সাড়াদান, উদ্ধার অভিযান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকারও প্রশংসা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।
কর্মপরিকল্পনাটি বাস্তবায়িত হলে রাজধানীর বিভিন্ন এলাকায় এক লাখ প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবীর একটি সুসংগঠিত নেটওয়ার্ক গড়ে উঠবে। ফলে ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগের পরপরই স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া দেওয়া এবং উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই বিভাগের আরও খবর
মুগদা মেডিকেলে অপারেশনের টাকা চুরি, আনসারের হাতে নারী আটক
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য…
প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে গাড়িবহরের কাছে, মুবিন ৫ দিনের রিমান্ডে
রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠানে যোগ…
হাজারীবাগে ছাদে বজ্রপাত, যুবকের মৃত্যু; আশঙ্কাজনক ৩ বছরের শিশু
রাজধানীর হাজারীবাগে একটি ভবনের ছাদে বজ্রপাতে মোহাম্মদ রিয়াজ…
কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া আলী…
কাওরান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু।
রাজধানীর তেজগাঁও কাওরানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫)এক…
আরও পড়ুন
নির্ধারিত এলাকার সমস্ত প্ল্যান পাস করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ: মউক চেয়ারম্যান
নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার বলেছেন, চলতি বছরের ১০ এপ্রিল উন্নয়ন কর্তৃৃপক্ষের আইন পাস হয়েছে।…
চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাসদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর…
রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার…
ইন্দোনেশিয়ার সঙ্গে সিইপিএ’র পথে এগোতে প্রস্তুত বাংলাদেশ : হুমায়ুন কবির
দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বহুমুখী করতে ইন্দোনেশিয়ার সঙ্গে বিদ্যমান বাণিজ্য সম্পর্ককে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) পর্যায়ে…
প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে আগামী ১৭ সেপ্টেম্বর সম্মানি প্রদান করবেন…
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা…
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস
আমরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না বলে বুধবার এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য…
গ্যাস সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী
জ্বালানি সংকটকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে উল্লেখ করে দেশের গ্যাস সংকটের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির…

