মুগদা মেডিকেলে অপারেশনের টাকা চুরি, আনসারের হাতে নারী আটক
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় ছোনিয়া (৩২) নামে এক নারীকে হাতেনাতে আটক করেছে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পূর্ব জোনের টহলরত সদস্যরা। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া টাকা ও মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালত ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় গাইনি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
আনসার সূত্রে জানা যায়, হাসপাতালের ভিড়ের মধ্যে এক নারী রোগীর স্বজনের কাছে থাকা অপারেশনের টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালানোর চেষ্টা করেন ছোনিয়া। বিষয়টি টহলরত আনসার সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। পরে তার কাছ থেকে চুরি যাওয়া টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
আটক ছোনিয়া মৃত আব্দুর রশিদের মেয়ে। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার সৌরভকাটি ইন্দিরা এলাকায়।
ঘটনার সময় দায়িত্ব পালনরত পিসি মো. জাকিউল ইসলাম, আনসার সদস্য মো. মেহেদী হাসান ও মো. শরিফুল ইসলাম তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে ওই নারীকে আটক করেন। পরে উদ্ধার করা মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তী সময়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশেষ আদালত ছোনিয়াকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আনসার সদস্যদের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে রোগীর অপারেশনের জন্য রাখা গুরুত্বপূর্ণ অর্থ ও মূল্যবান সামগ্রী উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে স্বজনদের মধ্যে। হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অপরাধ প্রতিরোধে আনসার সদস্যদের এমন তৎপরতা জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই বিভাগের আরও খবর
হাজারীবাগে ছাদে বজ্রপাত, যুবকের মৃত্যু; আশঙ্কাজনক ৩ বছরের শিশু
রাজধানীর হাজারীবাগে একটি ভবনের ছাদে বজ্রপাতে মোহাম্মদ রিয়াজ…
কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া আলী…
কাওরান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু।
রাজধানীর তেজগাঁও কাওরানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫)এক…
নিষিদ্ধ এলাকায় অবস্থান, দর্শনার্থীকে ভেতরে নেওয়া নিয়ে আনসারের ব্যাখ্যা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এক দর্শনার্থীকে…
৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫…
আরও পড়ুন
কিন্ডারগার্টেনের অবাধ বাণিজ্য বন্ধে সরকারের কঠোর নজরদারি
দেশজুড়ে অনিবন্ধিত ও অনুমোদনহীন কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। এসব প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম শিক্ষার মানদণ্ড নির্ধারণের…
রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার…
হাম ও এর উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৬০
দেশজুড়ে ডেঙ্গু ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ছড়িয়ে পড়েছে হামের উপসর্গ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর…
শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিল প্রসঙ্গে চিফ প্রসিকিউটরের ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায় ঘোষণার পর নির্ধারিত ৩০ দিনের…
দেশের সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের…
আদানি বিদ্যুৎ চুক্তি: ৪০ কোটি ডলারের শুল্ক-কর ফাঁকির তথ্য এনবিআরের
ভারতের আদানি পাওয়ার লিমিটেডের কাছ থেকে বিদ্যুৎ আমদানিতে প্রায় ৪০ কোটি মার্কিন ডলারের শুল্ক-কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের…
সাভারে এসআই আলতাফ হত্যা: প্রধান আসামি জহুরুল ৫ দিনের রিমান্ডে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি জহুরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে…
সাইফুজ্জামান দম্পতির যুক্তরাষ্ট্রের সম্পদের খোঁজে দুদক, তথ্য দিল এফবিআই
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড পেয়েছে দুর্নীতি…

