হাম ও এর উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৬০
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
দেশজুড়ে ডেঙ্গু ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ছড়িয়ে পড়েছে হামের উপসর্গ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৭ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৬ জনের শরীরে রোগটির লক্ষণ ও উপসর্গ দেখা গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ১ জন রয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মৃত্যুবরণ করা ৯৯৭ জনের মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৭ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জনের শরীরে পরীক্ষাগারে হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ১৫৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত পৌনে ছয় মাসে দেশে মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৫৬ জনে। আর একই সময়ে মোট ১ লাখ ৬৫ ৩০৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে সর্বমোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে এ পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
এই বিভাগের আরও খবর
টাঙ্গাইলে আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা
অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা…
একদিনে হাম-ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৯৬
দেশে একসঙ্গে বাড়ছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। রাজধানী…
হাম-ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই, একদিনে আরও ৫ মৃত্যু
দেশে একদিকে বাড়ছে হাম ও হামের উপসর্গের সংক্রমণ,…
ঘনঘন লোডশেডিংয়ে ব্যাহত উপজেলা স্বাস্থ্যসেবা, দুর্ভোগে রোগীরা
অব্যাহত লোডশেডিং ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে রাজধানী ঢাকা…
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬০
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও…
আরও পড়ুন
কিন্ডারগার্টেনের অবাধ বাণিজ্য বন্ধে সরকারের কঠোর নজরদারি
দেশজুড়ে অনিবন্ধিত ও অনুমোদনহীন কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। এসব প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম শিক্ষার মানদণ্ড নির্ধারণের…
মুগদা মেডিকেলে অপারেশনের টাকা চুরি, আনসারের হাতে নারী আটক
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় ছোনিয়া (৩২) নামে…
রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার…
শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিল প্রসঙ্গে চিফ প্রসিকিউটরের ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায় ঘোষণার পর নির্ধারিত ৩০ দিনের…
প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে গাড়িবহরের কাছে, মুবিন ৫ দিনের রিমান্ডে
রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে নির্ধারিত নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মোটরসাইকেল নিয়ে গাড়িবহরের মধ্যে ঢোকার…
দেশের সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের…
আদানি বিদ্যুৎ চুক্তি: ৪০ কোটি ডলারের শুল্ক-কর ফাঁকির তথ্য এনবিআরের
ভারতের আদানি পাওয়ার লিমিটেডের কাছ থেকে বিদ্যুৎ আমদানিতে প্রায় ৪০ কোটি মার্কিন ডলারের শুল্ক-কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের…
সাভারে এসআই আলতাফ হত্যা: প্রধান আসামি জহুরুল ৫ দিনের রিমান্ডে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি জহুরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে…

