সাভারে কক্ষের তালা ভেঙে দম্পতির মরদেহ উদ্ধার, মিলল মৃত ভ্রূণ
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে আনুমানিক পাঁচ মাস বয়সী একটি মৃত ভ্রূণও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুড়া পাকপাড়ার নাজমা আক্তার (৩৩) ও তাঁর স্বামী আলমগীর হোসেন (৪২)। আলমগীরের বাড়ি পলাশবাড়ী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৯ আগস্ট ওই কক্ষটি ভাড়া নেন আলমগীর ও নাজমা। গত তিন দিন ধরে কক্ষটি তালাবদ্ধ ছিল। শুক্রবার আশপাশের কক্ষের ভাড়াটেরা ওই কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে বিষয়টি ভবন মালিককে জানান।
প্রথমে ভবন মালিক ধারণা করেন, কোনো বিড়াল মারা গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে দুর্গন্ধ তীব্র হলে মালিক ও ভাড়াটেরা রাতে কক্ষটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় খাটের ওপর নাজমা ও আলমগীরের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একই কক্ষে একটি মৃত ভ্রূণও পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
স্থানীয় ভাড়াটিয়াদের ভাষ্য অনুযায়ী, কক্ষটি ভাড়া নেওয়ার সময় নাজমা অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর স্বামী আলমগীর হকার হিসেবে কাজ করতেন।
নিহত নাজমার বোন শাপলা বেগম জানান, বৃহস্পতিবার বিকেলেও তাঁর সঙ্গে নাজমার দেখা হয়েছিল। এরপর শনিবার কর্মস্থলে নাজমাকে না পেয়ে তিনি বিষয়টি নিয়ে চিন্তিত হন।
শাপলা বেগম অভিযোগ করেন, তাঁর বোন ও ভগ্নিপতিকে গলাটিপে হত্যা করা হয়ে থাকতে পারে। তাঁর দাবি, নাজমা অন্তঃসত্ত্বা থাকায় গর্ভের সন্তানও মারা যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের আগে বা পরে ওই নারীর গর্ভপাত হয়ে আনুমানিক পাঁচ মাস বয়সী ভ্রূণটি বের হয়ে যায়। ঘটনাস্থলের বিভিন্ন আলামত ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। মরদেহগুলোর ময়নাতদন্ত ও ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।
এই বিভাগের আরও খবর
রাজধানীতে গত ২৪ ঘন্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৪
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত…
কেশবপুরে ভিডিপির বিচক্ষণতায় ৮ মাসের পলাতক আসামি পুলিশের হাতে
যশোরের কেশবপুরে প্রায় আট মাস ধরে আত্মগোপনে থাকা…
মুগদা হাসপাতালে ছিনতাইয়ের সময় আনসারের হাতে আটক যুবক
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ছিনতাইয়ের সময় নাজমুল…
রূপগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি…
পেনশনের ৬ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত সাময়িক বরখাস্ত
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশন ও ভাতাদিসংক্রান্ত বকেয়া বিল…
সর্বশেষ খবর
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা হচ্ছে। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ…
ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন
শুধু চিঠি কিংবা প্যাকেট নয়; ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্যও। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট…
রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই…
কাওরান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু।
রাজধানীর তেজগাঁও কাওরানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫)এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…
সকল সম্প্রদায়ের সমস্যা-প্রয়োজনকে বিবেচনায় রেখেই সরকার নীতিমালা প্রণয়ন করছে : জন্মাষ্টমীতে অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আপনাদের (সনাতন ধর্মাবলম্বীদের) সমস্যাগুলোকে আমরা আলাদা করে দেখি না। হিন্দু, মুসলমান,…
দাম বাড়ার পর মিলছে বোতলের সয়াবিন তেল
রাজধানীর বিভিন্ন বাজারে গত দুই সপ্তাহ ধরে এক লিটারের সয়াবিন তেলের বোতলের সংকট দেখা গিয়েছিল। পাঁচ লিটারের বড় বোতল মিললেও…
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৪৯৫ পিস ইয়াবা।…
কুয়াকাটাগামী পর্যটক বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে, আহত-১৫
পটুয়াখালীর কলাপাড়ায় আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত: ১৫ জন পর্যটক আহত হয়েছে। শুক্রবার…

