জুলাই গণঅভ্যুত্থানের অডিও-ভিজ্যুয়াল দলিল সংরক্ষণে কাজ করবে ফিল্ম আর্কাইভ: তথ্য সচিব
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৭, ২০২৫
ঢাকা | ১৭ মে ২০২৫ | শনিবার
জুলাই গণঅভ্যুত্থানের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
আজ আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য সচিব বলেন, “বাংলাদেশ ফিল্ম আর্কাইভ একটি ঐতিহ্যবাহী ও বিশেষায়িত প্রতিষ্ঠান, যা চিত্রভিত্তিক গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণে নিরলসভাবে কাজ করছে। প্রতিষ্ঠানটিকে আধুনিকীকরণে উন্নত যন্ত্রপাতি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ফিল্ম ভল্ট ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়।”
তিনি আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিকৃত ইতিহাস নয় বরং নির্ভরযোগ্য দলিল পৌঁছে দিতে ফিল্ম আর্কাইভ কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। আন্তর্জাতিক সংস্থার সঙ্গে এর কার্যকর অংশীদারিত্বও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।”
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, “চলচ্চিত্র একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও সময়ের নির্ভরযোগ্য দলিল। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সেই দলিল সংগ্রহ ও সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে।” তিনি জানান, “জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান। সঞ্চালনায় ছিলেন পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, প্রযোজক-পরিচালক সায়মন সাদিক, অভিনেতা হেলাল খান, বিশেষজ্ঞ লাবিব নাজমুস সাকিব এবং জুরি বোর্ড সদস্য সাইদুর রহমান সাইদ।
আলোচনা সভার আগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মাসে ৩৬৫ শিশুর জন্ম, স্বাভাবিক প্রসবে বাড়ছে মায়েদের আস্থা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

