বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- প্রান্তকাল ডেস্ক
- ডিসেম্বর ১৬, ২০২৫
মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে জাতীয় সংসদ ভবন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে এবং আব্দুর রহমান আফনানের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা ও কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। এছাড়া কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ নতুন এক বাস্তবতার মুখোমুখি। তিনি জানান, ইসলামী ছাত্রশিবির প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সারা দেশে ম্যারাথন দৌড়, সাইকেল র্যালি, স্বাস্থ্যসেবা ক্যাম্প এবং আলোচনা সভার মতো কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, এসব কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মের সামনে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তুলে ধরতে চায় সংগঠনটি।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী অতীতের কিছু রাজনৈতিক ন্যারেটিভ পুনরুজ্জীবিত করে জাতিতে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, যা বর্তমান তরুণ সমাজ প্রত্যাখ্যান করেছে। তিনি স্বাধীনতা-পরবর্তী সময়ের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে বলেন, বাকস্বাধীনতা সংকুচিত হওয়ার কারণে একসময় দেশ দুর্ভিক্ষ ও অস্থিরতার মুখে পড়েছিল এবং সে সময় ইসলামী ছাত্রশিবির সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়।
শেষে তিনি দুর্নীতিমুক্ত ও দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়ের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

