ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ব্যবসায়ী ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন
- নিজস্ব সংবাদদাতা
- নভেম্বর ১০, ২০২৫
রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন তারিক সাইফ মামুন (৫৫)—যিনি পুলিশের তথ্যমতে রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি মামলার আসামি ছিলেন।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত মামুনের ওপর গুলি চালায়। বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন দুপুরের দিকে।
ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, “সকাল ১১টার দিকে গুলির শব্দ শুনে বাইরে যাই। দেখি, হাসপাতালের মেইন গেটের সামনে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমরা সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসি। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়, যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপকমিশনার আহসান উদ্দিন সামি বলেন, “নিহত মামুন রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর নামে একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত টার্গেট কিলিংয়ের ঘটনা। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
নিহতের পরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে মামুনের ফোন থেকেই তাঁকে কল করা হয় এবং গুলির ঘটনার কথা জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে দ্রুত ঢাকা মেডিকেলে গিয়ে মামুনের মরদেহ শনাক্ত করেন। তাঁর ভাষায়, “নিহতের নাম তারিক সাইফ মামুন। তিনি ব্যবসায়ী ছিলেন। এর আগে গাজীপুরে আমাদের পরিচয় হয়েছিল।”
নিহতের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তাঁর পিতার নাম এস. এম. ইকবাল এবং স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকা।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ করছে তদন্ত দল।
গুলির ঘটনার পর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চালায়।
ডিএমপি জানিয়েছে, হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশের একাধিক টিম এখন ঘটনাটি তদন্ত করছে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…

