বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পরিবেশ মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প নিয়ে এডিপি অগ্রগতি পর্যালোচনা সভা

২০২৬–২৭ অর্থবছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পগুলোর অক্টোবর মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।

মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৬–২৭ অর্থবছরে মন্ত্রণালয়ের এডিপিভুক্ত প্রকল্পগুলোর অক্টোবর মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকেরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া পরিকল্পনা কমিশন, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিরাও সভায় অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন