বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শনিবার থেকে পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

তৈরি পোশাক খাতের শ্রমিকদের আগামী শনিবার কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, দেশে এই প্রথম সরকারি দলের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিরপেক্ষভাবে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রমভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শ্রমমন্ত্রী বলেন, পোশাকশিল্পকে আরও অনেক দূর এগিয়ে নিতে হবে। কোনো চক্রান্তের মাধ্যমে যেন এ শিল্পের অগ্রযাত্রা বন্ধ না হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন নিজেদের সক্ষমতা অনুযায়ী নিম্নতম মজুরি যতটুকু সম্ভব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।

শ্রমমন্ত্রী জানান, শ্রমিক-ঘন অঞ্চলে ছয় থেকে সাতটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে।

এ ছাড়া বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ি ও বাসাভাড়া বাড়ানোর যে প্রবণতা রয়েছে, তা বন্ধ করতেও সরকার কাজ করছে বলে জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন