বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৯

১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু; নিশ্চিত হামে প্রাণ গেছে ১০৫ জনের

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত এক হাজার ১০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে এক হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন। মৃতদের প্রায় সবাই শিশু।

চলতি বছরের জানুয়ারিতে প্রথম কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হাম রোগী শনাক্ত হয়। পরে ফেব্রুয়ারিতে রাজধানীর কয়েকটি বস্তিতে রোগটি ছড়িয়ে পড়ে। তবে সরকারিভাবে ১৫ মার্চ থেকে হামে মৃত্যু ও আক্রান্তের তথ্য প্রকাশ শুরু হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন