রবিবার, ২২ নভেম্বর ২০২৬

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়িতে আগুন দিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা

রামাল্লার কাছে তিন গ্রামে হামলা, জেনিনে দোকান থেকে পণ্য লুটের ঘটনায় মালিকদের জবানবন্দি

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে কয়েকটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও গাড়িতে আগুন দিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। রোববার (২২ নভেম্বর) রাতে দেইর আল-সুদান, দেইর আবু মাশাল ও কাফর মালিক গ্রামে এসব হামলার ঘটনা ঘটে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, দেইর আল-সুদান গ্রামে বেশ কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে বাড়িঘরের কাছাকাছি একাধিক স্থানে আগুন জ্বলতে দেখা গেছে।

তিন গ্রামে হামলা ও অগ্নিসংযোগ

একই এলাকার দেইর আবু মাশাল ও কাফর মালিক গ্রামেও গাড়িতে আগুন দেওয়ার ভিডিও প্রকাশিত হয়েছে। কাফর মালিকের বিভিন্ন স্থানে ‘সুসিয়া থেকে শুভেচ্ছা’ লেখা গ্রাফিতিও দেখা গেছে।

সুসিয়া এলাকার একটি অবৈধ বসতি সম্প্রতি উচ্ছেদের ঘটনার প্রতি ইঙ্গিত করে এ লেখা হয়েছে বলে জানা গেছে।

দোকান থেকে পণ্য লুটের ঘটনায় তদন্ত

এদিকে পশ্চিম তীরের জেনিনের কাছে ফান্দাকুমিয়া গ্রামে ফিলিস্তিনি এক ফল ও সবজির দোকান থেকে পণ্য লুটের ঘটনায় দোকানমালিকদের জবানবন্দি নিয়েছে ইসরাইলি পুলিশ।

‘দ্য টাইমস অব ইসরাইল’-কে পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে ওই দোকান থেকে বসতি স্থাপনকারীদের পণ্য নিয়ে যাওয়ার ঘটনার পর মালিকদের সাক্ষ্য নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন