রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সারাদেশে নৈরাজ্য চালিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: রিজভী

অন্ধকার ও নৈরাজ্যের সময় পেরিয়ে এসেছি, সেই পরিস্থিতি আর দেখতে চাই না: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

অন্ধকার ও নৈরাজ্যের সময় অতিক্রম করেছেন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাঁরা আর সেই পরিস্থিতি দেখতে চান না। তবে ফ্যাসিস্টরা ক্ষমতায় ফিরতে সারাদেশে নৈরাজ্য চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. হীরা সোবাহানের লেখা ‘চির ভাস্বর শহীদ জিয়া’ গ্রন্থের প্রকাশনা উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ক্ষমতায় ফিরতে নৈরাজ্যের অভিযোগ

রুহুল কবির রিজভী বলেন, পতিত স্বৈরাচার রক্ত পান করতে করতে বিদায় নিয়েছিল। এখন একইভাবে ক্ষমতায় ফিরতে চাচ্ছে।

তিনি বলেন, একজন বিশেষ নেতার কাহিনি অতীতে সব পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এ ধরনের রাষ্ট্রকে ফ্যাসিস্ট রাষ্ট্র বলা হয়। ক্ষমতার জোরে তারা ইতিহাস বদলে দিতে চেয়েছিল।

নৈরাজ্য মোকাবিলায় সরকারের ভূমিকা

রিজভী আরও বলেন, সরকার ঠাণ্ডা মাথায় নৈরাজ্য মোকাবিলা করছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন