সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার ঘোষণা এনসিপি নেতা আসিফ মাহমুদের; পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে পোস্ট?

রাজনীতিসংশ্লিষ্টদের ধারণা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করেই এ পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ। তবে পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি।

পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

আসিফ মাহমুদের পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য করছেন। মন্তব্যের ঘরে অনেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছেন। আবার কেউ কেউ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের সময় আসিফ মাহমুদ কী করেছিলেন, সে প্রশ্নও তুলেছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন