বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সংগ্রহের অভিযোগে গ্রেপ্তার ২

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাসদস্য ও স্থাপনা নিয়ে তথ্য সংগ্রহের অভিযোগ এফএসবির, পরিচয় প্রকাশ করেনি মস্কো

পোল্যান্ডের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি। বুধবার সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

এফএসবি জানায়, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার সীমান্তবর্তী রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সংগ্রহের অভিযোগ

এফএসবির দাবি, গ্রেপ্তার দুজন পোল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার সদস্য। তারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাসদস্য ও সামরিক স্থাপনা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিলেন।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় বা জাতীয়তা প্রকাশ করেনি রুশ নিরাপত্তা সংস্থাটি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন