হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে জালিয়াতি অভিযোগ
- নিজস্ব সংবাদদাতা
- অক্টোবর ২৫, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা ও সাবেক বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ তুলেছেন এক ডেভেলপার ব্যবসায়ী সফিকুল ইসলাম।
শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ জানান।
সংবাদ সম্মেলনে ফ্ল্যাটের একাধিক ক্রেতাও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সফিকুল ইসলাম জানান, রাজধানীর ২৬ নম্বর উত্তর ধানমন্ডি কলাবাগান এলাকায় তাঁর নির্মিত ছয়তলা ভবনের কাজ চলমান অবস্থায় দেড় বছর আগে হঠাৎ ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।
তিনি বলেন, “৭ম তলার কলাম ঢালাই পর্যন্ত আনুমানিক ৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করেছি, এমনকি জমির মালিকদের ব্যবহৃত ফ্ল্যাটের বিলও আমি পরিশোধ করেছি। কিন্তু এখন তারা পাওনা টাকা ফেরত দিচ্ছেন না। এ ঘটনার পেছনে প্রভাব খাটাচ্ছেন সিদ্দিকুর রহমান।”
ডেভেলপার সফিকুল ইসলাম অভিযোগ করেন, সিদ্দিকুর রহমান ওই প্রকল্পের জমির মালিক রোজেন শাহরিয়ারের ভায়রা, যিনি নিজের প্রভাব খাটিয়ে তাঁর ব্যবসায় বাধা দিচ্ছেন।
তিনি বলেন, “গত ১৮ মাস আগে সিদ্দিকুর রহমানের প্ররোচনায় হঠাৎ করে সাততলার কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর তার লোকজন শ্রমিকদের গালিগালাজ, মারধর করে প্রকল্প থেকে বের করে দেয় এবং চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেয়।”
সফিকুল ইসলাম আরও জানান, দীর্ঘ ১০ বছর প্রবাসে থেকে কষ্টার্জিত অর্থ দিয়ে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেছেন এবং ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছেন।
তবে বর্তমান এই ঘটনায় তিনি স্থানীয় প্রশাসন বা কোনো মহল থেকে সহায়তা পাননি বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“আমি রাষ্ট্রের কাছে আমার ও আমার পরিবারের জীবনের নিরাপত্তা দাবি করছি। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সিদ্দিকুর রহমান এবং তাঁর সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

