অনুসরণ করুন:
বুধবার, ৭ অক্টোবর ২০২৬

কোম্পানীগঞ্জে বালুর নিচে ২৪৮১ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ২

সিলেটের কোম্পানীগঞ্জে বালুবাহী ট্রাকে অভিনব কায়দায় পাচারের সময় ২৪৮১ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৮৭ হাজার টাকা।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলা গেট এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় একটি বালুবাহী ট্রাক আটক করে পুলিশ। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-৭৬৩৪।

আটক ব্যক্তিরা হলেন—ট্রাকচালক মো. কামরুল ইসলাম (৩০), নারায়ণগঞ্জ সদর থানার কুতুবপুর (নান্দালপুর) এলাকার মো. কামাল মিয়ার ছেলে এবং তার সহকারী মো. রুহুল আমিন (৩০), সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, ট্রাকটি আটকের পর চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের বালুর নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭১টি বস্তা থেকে ২৪৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে মদগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন