মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

অক্টোবরে রেমিট্যান্সের গতি, তিন দিনেই এলো ২ হাজার ৫৩৩ কোটি টাকা

অক্টোবর মাসের শুরুতেই দেশে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা দিয়েছে। চলতি মাসের প্রথম তিন দিনে প্রবাসীরা দেশে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৫৩৩ কোটি ৮০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রোববার (৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছিল মাত্র ৫ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি বছরের অক্টোবরের প্রথম তিন দিনে প্রবাসী আয় প্রায় চার গুণ বেড়েছে।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক প্রবৃদ্ধি রয়েছে। ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

গত অর্থবছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে। অক্টোবরের প্রথম তিন দিনের শক্তিশালী প্রবাহ সেই ধারাবাহিকতাকেই আরও স্পষ্ট করেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন