মিরপুরে একদিনের অভিযানে গ্রেফতার ১৫৩
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ ঘণ্টা আগে
সাত থানায় ডিএমপির অভিযান, সর্বোচ্চ ৪৫ জন গ্রেফতার মিরপুর থানায়
ঢাকা: রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে মিরপুর থানায় সর্বোচ্চ ৪৫ জন গ্রেফতার হয়েছেন। এছাড়া কাফরুল থানায় ২৪ জন, দারুস সালাম থানায় ২২ জন, পল্লবী থানায় ২০ জন, শাহ আলী থানায় ১৭ জন, ভাষানটেক থানায় ১৫ জন এবং রূপনগর থানায় ১০ জনকে গ্রেফতার করা হয়।
সাত থানার অভিযানে গ্রেফতারের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫৩ জনে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
১২ বছর পর সাইদুল হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত সাইদুল ইসলাম শাহীন হত্যা মামলায়…
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে…
সাত অস্ত্রোপচারের পরও থামেনি জীবনযুদ্ধ, ১৯ সেপ্টেম্বর ফের অস্ত্রোপচার জেমস রানার
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সাতটি জটিল অস্ত্রোপচারের…
রাজশাহী রেঞ্জে সাফল্যের স্বীকৃতি, নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা সম্মানিত
হত্যা-দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট…
ডিএমপির আগস্টের সেরা অপরাধ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল
সহকারী পুলিশ কমিশনার ও শ্রেষ্ঠ এসআইয়ের স্বীকৃতিও মিরপুরের…
আরও পড়ুন
মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামী বিশ্বকে বার্তা দিয়েছে: এরদোয়ান
তুরস্ক–সৌদি আরব–পাকিস্তানের নতুন প্রতিরক্ষা কাঠামোয় ‘এক দেশের ওপর হামলা সবার ওপর হামলা’ নীতি; যৌথ মহড়া, প্রতিরক্ষা শিল্প ও সামরিক সমন্বয়…
হাতিয়ায় ফের শ্রেণিকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি…
‘অনুসন্ধান করতে হলে বিএনপি সরকারের বিরুদ্ধে করুন, আমার বিরুদ্ধে নয়’: আসিফ মাহমুদ
দুদকের অনুসন্ধানকে ‘রাজনৈতিক হয়রানি’ ও ‘মিডিয়া ট্রায়াল’ বললেন এনসিপি মুখপাত্র • অভিযোগের সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে দাবি •…
ভাদ্রজুড়ে তালের মৌ মৌ ঘ্রাণ, পিঠা তৈরিতে ব্যস্ত গাইবান্ধার গ্রাম
ভাদ্র মাস এলেই গ্রামবাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে পাকা তালের মিষ্টি ঘ্রাণ। উঠান থেকে রান্নাঘর ,সবখানেই শুরু হয় তাল সংগ্রহ ও…
‘আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’: স্পিকার
ঘুষ-লুটপাটে মানুষের নাভিশ্বাস ওঠার অভিযোগ • বিগত সরকারের বিরুদ্ধে কোষাগার লুণ্ঠন ও অর্থ পাচারের অভিযোগ • প্রশাসনে এখনো আওয়ামী লীগের…
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচিত কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী…
এআই দিয়ে স্বাস্থ্যবার্তা ছড়াবে তরুণরা, গাইবান্ধায় ব্যতিক্রমী কর্মশালা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ করার লক্ষ্যে গাইবান্ধায় দিনব্যাপী নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত…
সামাজিক নিরাপত্তার সুবিধা প্রকৃত অসহায়দের নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী পুতুল
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রকৃত অসহায় ও যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং…

