মিরপুরে পুলিশের অভিযান, ১৭ শিশুসহ আটক ৬৬
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ ঘণ্টা আগে
অপরাধপ্রবণ এলাকায় অভিযান; আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৬ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৪৯ জন প্রাপ্তবয়স্ক এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৭ শিশু রয়েছে বলে জানিয়েছে মিরপুর মডেল থানা।
থানা সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী আটক প্রাপ্তবয়স্করা হলেন—আব্দুল বাতেন (২০), হৃদয় (২১), মো. রবিউল ইসলাম (২২), মো. ইব্রাহিম খলিলুল্লাহ (১৯), মো. সাফায়াত ভূঁইয়া (১৯), মো. জুয়েল শেখ (৩০), জায়েদ বিন জামান (২২), আবরার সিদ্দিকী (১৯), মো. আজম খান (২০), ওমর ফারুক (৩০), মো. সাঈদ (১৯), নিলয় বড়ুয়া (১৯), ইবনে জুবায়ের (২০), হিমেল মোল্লা (২১), মাইনুল আহম্মেদ মাহিম (১৮), মো. রাজিব হোসেন (৪০), মো. শুভ (২০), মেহেদী হাসান রাজা (১৮), বাপ্পি সাহা (২৩), মো. মনিরুজ্জামান শান্ত (২৫), মো. মাহবুব (২৭), মো. রবিন (২৫), মো. চান মিয়া (৩৭), মো. সোহেল (৩৭), মো. মশিউর রহমান (৪০), মোস্তাফিজুর রহমান মাহিন (২২), আলামিন (২৬), মো. নাহিদ (২৬), মো. তপু (২৬), মো. রবিউল ইসলাম (২৭), মো. সামছুদ্দিন (২৭), মো. শামীম ইসলাম (২৫), দ্বীপ হালদার (২২), দূর্জয় গোলদার (২১), প্রণয় মন্ডল (২২), সরূপ হালদার (২২), হিমেল মাতুব্বর (২১), মো. সুমন (২৪), রাসেল খন্দকার (৪০), মো. এলেম বেপারী (৪০), মো. আলম বেপারী (৪৫), মো. বাবু (৪৪), মো. নাজমুল হোসেন (৩২), আবু বক্কর সিদ্দিক (৩২), মো. সোহান সিকদার, মো. এনায়েত আহমেদ (৫২), খলিল (২৫), মো. জাকির হোসেন (৪০) ও মো. শহিদুল ইসলাম।
এ ছাড়া অভিযানে আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৭ শিশুকে আটক করা হয়েছে। শিশুদের পরিচয় প্রকাশ করা হয়নি।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কী ধরনের অপরাধের অভিযোগ রয়েছে, অভিযান থেকে কোনো অস্ত্র, মাদক বা অন্য কোনো আলামত উদ্ধার হয়েছে কি না এবং তাদের বিরুদ্ধে কোন কোন আইনে মামলা বা ব্যবস্থা নেওয়া হয়েছে—তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
মিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান, গ্রেফতার ৬২৯
৫০ মামলা, অস্ত্র-মাদকসহ বিপুল আলামত উদ্ধার রাজধানীজুড়ে ঢাকা…
পুলিশের মতবিনিময় সভায় মোহাম্মদপুরের কিশোর গ্যাং, ছিনতাই নিয়ে যা বললেন এলাকাবাসী
মোহাম্মদপুরে চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের উৎপাতের মধ্যে ঢাকা…
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১০ দিনের রিমান্ডে ২৪ জন
ঢাকার গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী…
‘ফ্রি শপিং’ অফারে জনস্রোত, পল্লবীতে উদ্বোধনের দিনেই শোরুমে লুটপাট
একটি গোল করতে পারলেই তিন হাজার টাকার কেনাকাটা…
খিলগাঁওয়ে খাল থেকে লাশ উদ্ধারের ঘটনায় একজনের স্বীকারোক্তি
রাজধানীর খিলগাঁওয়ে খাল থেকে জজ মিয়া নামে একজনের…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শুধু ইবাদত নয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনসহ জীবনের প্রতিটি…
সোমেশ্বরীতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা
দুর্গাপুর (নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত…
নির্বাচনের পরও শান্তি ফেরেনি মিয়ানমারে, ক্ষমতা সংহত করছেন মিন অং হ্লাইং
সেনাসমর্থিত সরকারের প্রেসিডেন্ট এখন সাবেক জান্তাপ্রধান • প্রতিরোধযুদ্ধ অব্যাহত, ম্যান্ডালে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা • ASEAN-এ সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক…
চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন, সামনে এলো স্বাস্থ্য ও জামিন প্রসঙ্গ
‘স্বাস্থ্যের অবনতি হচ্ছে’—আইনজীবীর বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের • দীর্ঘ কারাবাস ও জামিন পরিস্থিতিও প্রতিবেদনে • একাধিক মামলায়…
আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, বাংলাদেশে বেড়েছে লোডশেডিংয়ের চাপ
গোড্ডার ১,৬০০ মেগাওয়াট কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ • সরবরাহ ১,৪০০ মেগাওয়াটের বেশি থেকে নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে •…
১৩ সিটিতে একক লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের, সামনে আসছে মেয়র প্রার্থীদের নাম
ঢাকার উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে আলোচনায় সাদিক কায়েম • গাজীপুর-নারায়ণগঞ্জে প্রার্থী ঘোষণা • বগুড়ায় আব্দুল মালেককে নিয়ে প্রস্তুতি দেশের ১৩টি…
অনুমোদিত মূলধন দ্বিগুণ করছে পূবালী ব্যাংক, হবে ৪ হাজার কোটি টাকা
পর্ষদের অনুমোদন • ২৫ অক্টোবর বিশেষ সাধারণ সভা • বাংলাদেশ ব্যাংকের সম্মতির পর কার্যকর হবে সিদ্ধান্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক…
বাব আল-মান্দেব ঘিরে নতুন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব-হুতি
কৌশলগত মাইয়ুন দ্বীপ হুতিদের দখলে • মখায় বিমান হামলা • সৌদির তেল স্থাপনায় ড্রোন-মিসাইল আঘাত • ঝুঁকিতে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ…

