কুমিল্লায় গৃহকর্ত্রীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট, প্রধান পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ঘণ্টা আগে
কুমিল্লার চান্দিনায় গৃহকর্ত্রী ছমিরন খাতুন (৬০) হত্যা ও টাকা-স্বর্ণালংকার লুটের ঘটনায় প্রধান পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারদের মধ্যে একজন আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু। পিবিআই বলছে, ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে ওই বাড়িতে অবস্থান নিয়ে চুরির উদ্দেশ্যে গৃহকর্ত্রীকে হত্যা করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঘটনার মূল পরিকল্পনাকারী মো. মাসুম বিল্লা ওরফে রবিনকে (৩১) গ্রেপ্তার করা হয়। এর আগে তদন্তের ধারাবাহিকতায় শরীফুল ইসলাম শান্ত (২৭) ও ১৪ বছর বয়সী আরাফাত হোসেনকে গ্রেপ্তার করে পিবিআই।
পিবিআই কুমিল্লা জেলার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পিবিআই জানায়, গত ৩ মে সকালে চান্দিনা উপজেলার অলিপুর এলাকায় নিজ বসতঘর থেকে ছমিরন খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘরের কাঠের আলমিরা খোলা এবং কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা যায়, বাড়িতে অবস্থান করা ধানকাটা শ্রমিকরা নগদ ৭০ হাজার টাকা ও প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। সব মিলিয়ে লুট হওয়া মালামালের মূল্য প্রায় ৩ লাখ টাকা।
এ ঘটনায় নিহতের ছেলে মো. বশির আহাম্মদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চান্দিনা থানায় হত্যা ও চুরির অভিযোগে মামলা করেন। মামলাটি ৩ মে দায়েরের পর থানা পুলিশ সাত দিন তদন্ত করে। পরে এটি পিবিআইয়ের সিডিউলভুক্ত মামলা হওয়ায় ১০ মে স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে পিবিআই কুমিল্লা জেলা। মামলাটির তদন্ত করছেন এসআই (নিঃ) মো. আমিরুল ইসলাম।
তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ থেকে ১৫ মে পর্যন্ত চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পিবিআই। এ সময় শরীফুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য এবং তদন্তে পাওয়া অন্যান্য তথ্যের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর ঘটনার মূল পরিকল্পনাকারী মাসুম বিল্লা ওরফে রবিনকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের তদন্তে জানা যায়, গ্রেপ্তার আসামিরা চট্টগ্রামের কর্ণফুলী ফিশারিঘাটে একসঙ্গে কাজ করতেন। পরে ধানকাটা শ্রমিকের পরিচয়ে তারা কুমিল্লায় এসে ছমিরন খাতুনের বাড়িতে অবস্থান নেন।
ঘটনার দিন রাতে কাজ না জানা এবং ধান নষ্ট হওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে ছমিরন খাতুন ও তার স্বামীর কথা-কাটাকাটি হয়। পরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে আসামিরা পরিকল্পিতভাবে ছমিরন খাতুনের শয়নকক্ষে প্রবেশ করেন।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, এ সময় তারা ছমিরন খাতুনকে শ্বাসরোধে হত্যা করে তার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তার আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে। হত্যাকাণ্ড ও লুটের ঘটনায় আরও কেউ জড়িত কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
শনির আখড়ায় দোকানে গুলিতে কুকার ব্যবসায়ী আহত
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় দোকানের ভেতরে দুর্বৃত্তের…
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগী ভাগানোর সময় দালাল আটক
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগীদের…
যশোরে স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার, চাকু উদ্ধার
যশোরে স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হোসেন (২৯) হত্যা মামলার…
হযরত শাহজালালে ১৪ কেজি স্বর্ণের চালান জব্দ, বিমানের কর্মী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ১৪…
সাভারে কক্ষের তালা ভেঙে দম্পতির মরদেহ উদ্ধার, মিলল মৃত ভ্রূণ
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক…
সর্বশেষ খবর
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বড় জমায়েত, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।…
দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৯১
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে…
স্বৈরশাসনের শক্তিকে ফেরার সুযোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি দেশের চলমান সংকটকে কাজে লাগিয়ে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী…
কোর্টে প্রতিপক্ষের সঙ্গে ‘গাঁজার গন্ধের’ লড়াই সাবালেঙ্কার
ইউএস ওপেনে এবার প্রতিপক্ষ হিসেবে শুধু কামিলা রাখিমোভার বিপক্ষেই লড়তে হয়নি আরিয়ানা সাবালেঙ্কাকে। ম্যাচ চলাকালে গাঁজার তীব্র গন্ধও অস্বস্তিতে ফেলেছিল…
৬ থেকে ৭জন চিকিৎসকে চলছে বরগুনা হাসপাতাল: শিশু ওয়ার্ডে উপচে পড়া ভিড়!
উপকূলীয় জেলা বরগুনার বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতাল। তবে দীর্ঘদিনের চিকিৎসক ও নার্স সংকটে…
বরগুনায় অপরাধ দমনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সামারী ট্রায়াল অব্যাহত
আইন-শৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমকে গতিশীল রাখতে বরগুনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সামারী ট্রায়াল কার্যক্রম অব্যাহত রয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বরগুনা আল্লাহ…
তালতলীতে লোহার সেতু ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার
বরগুনার তালতলী উপজেলার বগীরদোনা খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে পড়ায় তালুকদার পাড়া ও বড়াইতলী এলাকার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন…
মৃত্যু সংবাদে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হারুনের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের ঢল
বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মনসাতলী গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম-৪-এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ হারুন-অর রশিদের মৃত্যুর…

