দেশসেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উত্তরা কৃষিবিদ কমিউনিটির মিলনমেলা
- নিজস্ব প্রতিবেদক
- আগস্ট ১, ২০২৬
উত্তরায় বসবাসরত কৃষিবিদদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য, যোগাযোগ ও পেশাগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’র উদ্যোগে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে উত্তরার একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফাল্গুনী রেস্তোরাঁর স্বত্বাধিকারী কৃষিবিদ রেজা নূর মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও উদ্যোক্তা কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ মিজানুর রহমান ও কৃষিবিদ ড. আবুল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইদুর রহমান, অস্ট্রেলিয়া-প্রবাসী কৃষিবিদ সাইদুর রহমান জুলিয়াস, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (আইআরআরআই)-এর সাবেক চিফ অব পার্টি কৃষিবিদ ড. মুহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো কৃষিবিদ আমজাদ হোসেন পলাশ, কৃষি উদ্যোক্তা এস. এ. এম. সানোয়ার হোসেন, এমজে এগ্রোর স্বত্বাধিকারী শাহেদুর রহমান সায়েম, কৃষি উদ্যোক্তা মোহাম্মদ নাজমুল হোসেন সুইট, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার শাম্মী আক্তার, কর কর্মকর্তা মো. রাকিব হাসান, কৃষি উদ্যোক্তা শরিফুল ইসলামসহ কমিউনিটির সদস্যরা।
মুক্ত আলোচনায় কৃষি, গবেষণা, কৃষি উদ্যোক্তা উন্নয়ন, চাকরি, ব্যবসা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, উত্তরায় বসবাসরত অনেক কৃষিবিদের মধ্যে সরাসরি পরিচয় ও যোগাযোগের সুযোগ সীমিত। নিয়মিত এমন আয়োজন পারস্পরিক সহযোগিতা ও একটি শক্তিশালী পেশাজীবী নেটওয়ার্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনায় ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’কে আরও সুসংগঠিত ও কার্যকর করার পাশাপাশি উত্তরায় বসবাসরত আরও বেশি কৃষিবিদকে এই প্ল্যাটফর্মে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা একে একটি অরাজনৈতিক, সামাজিক ও পেশাভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন, যা ভবিষ্যতে কৃষি, কৃষক, নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি, গবেষণা, প্রযুক্তি সম্প্রসারণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে।
সভায় প্রতি মাসের শেষ শুক্রবার সকালে প্রাতরাশের সময় নিয়মিত মাসিক মিলনমেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজকদের মতে, এ উদ্যোগ সদস্যদের মধ্যে পরিচিতি, যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠান শেষে আয়োজকরা বলেন, ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’ শুধু সৌহার্দ্য ও পরিচয়ের একটি প্ল্যাটফর্ম নয়; দেশের কৃষি, কৃষিবিদ সমাজ এবং জাতীয় উন্নয়নে ইতিবাচক অবদান রাখার লক্ষ্যেই এটিকে একটি কার্যকর সামাজিক ও পেশাজীবী নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলা হবে।
এই বিভাগের আরও খবর
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, মাঠে আনসার-ভিডিপির ৩০ সদস্য
রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান…
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯
সর্বোচ্চ ১৩১ জন মিরপুরে • ৪৯ মামলা •…
ফার্মগেট-কাওরান বাজার মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান
ফুটপাত থেকে সরানো হলো ভাসমান দোকান ও অবৈধ…
খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে…
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শনে ডা. জুবাইদা রহমান
ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের…
সর্বশেষ খবর
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে এআই নজরদারি
৫৯ লাখ অযোগ্য আবেদনকারী বাদ • কার্ড হারালেও মিলবে পণ্য • ডিলার নিয়োগে ডিজিটাল লটারি • বর্তমানে সুবিধাভোগী ৭৯ লাখ,…
সুষম সার ব্যবহারে ‘খামারি অ্যাপ’, মোহনপুরে কৃষকদের উঠান বৈঠক
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও ফসলের চাহিদা অনুযায়ী সার প্রয়োগে কৃষকদের সচেতন করার উদ্যোগ মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি ফসলের চাহিদা অনুযায়ী সুষম…
নির্বাচনী বিধিতে বড় পরিবর্তন, প্রার্থী-এজেন্টের ব্যাংক হিসাব দিতে হবে
হলফনামায় পরিবারের আয়কর তথ্য ঐচ্ছিক • ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যা নির্ধারণ • ১২০ প্রতীকের তালিকায় ‘নৌকা’ স্থগিত • একক প্রার্থীর ক্ষেত্রে…
জ্বালানির আগুনে পুড়ছে সিরিয়া, ‘মানুষের হাতে টাকা নেই’
ডিজেলের দাম এক লাফে ৪০ শতাংশ • পেট্রল বেড়েছে প্রায় ৩০ শতাংশ • পরিবহন-খাদ্যে বাড়ছে খরচ • রাস্তায় বিক্ষোভ •…
ভারত যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এবার ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার
ঢাকা–দিল্লি সম্পর্ক মেরামত সম্ভব, তবে প্রয়োজন দুই পক্ষের উদ্যোগ—পিনাক রঞ্জন চক্রবর্তী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ভারত ইতোমধ্যে যথেষ্ট উদ্যোগ…
রাশিয়া-ইরানের ওপর চাপ বাড়াতে মার্কিন কংগ্রেসের বড় পদক্ষেপ
রুশ তেল কিনলেই ১০০% পর্যন্ত শুল্কের ঝুঁকি, ট্রাম্পের হাতে নতুন ক্ষমতা ২৬২-১৫৯ ভোটে প্রতিনিধি পরিষদে বিল পাস • সিনেটেও আগেই…
৩৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে ভয়াবহ হাম পরিস্থিতি
আক্রান্ত ৩ হাজারের বেশি • পেনসিলভানিয়ায় সংক্রমণ ৭০০ ছাড়িয়েছে • চার মৃত্যুর তথ্য অঙ্গরাজ্যের হিসাবে • টিকার প্রতি আস্থা কমছে…
ইসরায়েল বয়কট ও নিষেধাজ্ঞার পক্ষে ব্রিটেনের বৃহত্তম শ্রমিক জোট
প্রথমবারের মতো BDS আন্দোলনের প্রতি সমর্থন TUC-এর • ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা ও অস্ত্র বাণিজ্য বন্ধের প্রচার চালানোর আহ্বান •…

