টানা তিন কার্যদিবস পতনে ডিএসইএক্স, কমেছে লেনদেনও
- প্রান্তকাল ডেস্ক
- ২০ ঘণ্টা আগে
দেশের শেয়ারবাজারে টানা তিন কার্যদিবস ধরে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ১১৫ পয়েন্ট হারিয়েছে। একই সঙ্গে বাজারে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে, যা বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
বাজার তথ্য অনুযায়ী, প্রথম কার্যদিবসে ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৭১ পয়েন্টে নামে। পরদিন সূচক আরও ৬৭ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ৮০৪ পয়েন্টে নেমে আসে। সর্বশেষ কার্যদিবসে সূচক প্রায় ২০ পয়েন্ট কমে অবস্থান নেয় ৫ হাজার ৭৮৪ পয়েন্টে। একই সময়ে ডিএস-৩০ এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচকেও ধারাবাহিক পতন লক্ষ্য করা গেছে।
সর্বশেষ কার্যদিবসে বাজারের শুরুতে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও অল্প সময়ের মধ্যেই বিক্রির চাপ বাড়তে শুরু করে। মাঝে ক্রেতাদের অংশগ্রহণে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা গেলেও শেষ পর্যন্ত তা স্থায়ী হয়নি এবং দিনশেষে সূচক নেতিবাচক অবস্থানেই লেনদেন শেষ করে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, প্রাইম ব্যাংক, লাফার্জহোলসিম ও বিএসআরএমের শেয়ারের দরপতন সূচক কমার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
ডিএসইতে এদিন মোট ৭৮১ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৯৩৯ কোটি টাকা থেকে কম। লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির।
খাতভিত্তিক লেনদেনে বস্ত্র খাত মোট লেনদেনের প্রায় ১৯ দশমিক ২ শতাংশ নিয়ে শীর্ষে ছিল। এরপর সাধারণ বীমা, ওষুধ ও রসায়ন, ব্যাংক এবং প্রকৌশল খাত সবচেয়ে বেশি লেনদেন হওয়া খাতের তালিকায় স্থান পায়।
রিটার্নের দিক থেকে দিনটি ছিল বেশিরভাগ খাতের জন্য নেতিবাচক। মিউচুয়াল ফান্ড, সিরামিক, আর্থিক প্রতিষ্ঠান ও সিমেন্ট খাতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে। অন্যদিকে সাধারণ বীমা, সেবা ও আবাসন এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধরনের চিত্র দেখা যায়। নির্বাচিত সূচক সিএসসিএক্স ৯২ পয়েন্ট কমে ৯ হাজার ৪৪৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৪২ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৭৮ পয়েন্টে নেমে আসে। সিএসইতে ২১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৫৭টির দর বেড়েছে, ১৩৪টির কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত ছিল। একই দিনে এক্সচেঞ্জটিতে মোট ৫ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ২০ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
এই বিভাগের আরও খবর
১৮ মাস পর বাংলাদেশে আবারও স্যামসাংয়ের উৎপাদন শুরু, প্রযুক্তি উৎপাদন হাবে রূপান্তরের পথে নতুন অগ্রগতি
প্রায় দেড় বছর বিরতির পর বাংলাদেশে আবারও স্যামসাং…
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের শিশু ও কিশোর-কিশোরীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে…
ইনজুরি সংকটের মধ্যেও অস্ট্রেলিয়া সিরিজে ভালো করার আশা প্রধান নির্বাচক বাশারের
আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরি…
ছয় মাসে ৬৮১টি ভুল সংবাদ শনাক্ত, সর্বনিম্ন ভুল সংবাদের তালিকায় বাসস: রিউমার স্ক্যানার
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের বিভিন্ন গণমাধ্যমে…
দায়িত্বশীল সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজের জন্য অপরিহার্য: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,…
সর্বশেষ খবর
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রাজবাড়ীতে ট্রেন-বাস সংঘর্ষ, দুইজনের মৃত্যু
রাজবাড়ীর খানখানপুর রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আটজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে।…
এইচ-১বি ভিসা কর্মসূচিতে ভারতীয়দের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, যুক্তরাষ্ট্রে তদন্ত জোরদার
যুক্তরাষ্ট্রের এইচ-১বি (H-1B) ও পার্ম (PERM) কর্মসংস্থানভিত্তিক ভিসা কর্মসূচিতে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে তদন্ত জোরদার করেছে দেশটির শ্রম বিভাগের পরিদর্শক…
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১,৭৪৪ মামলা, ডাম্পিং ৫০৪ যানবাহন
রাজধানী ঢাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক…
নাবলুসে হামলার পর উত্তপ্ত পশ্চিম তীর, নতুন নিরাপত্তা সংকটে ইসরায়েল
পশ্চিম তীরের নাবলুসের কাছে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই সময়ে বসতি সম্প্রসারণ, ভূমি অধিগ্রহণ,…
ঢাকায় ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
রাজধানীর ভেতরে চলাচলের সময় ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ পুলিশের বিশেষ ‘মুভমেন্ট এসকর্ট’ বা নিরাপত্তা বহর প্রত্যাহার করেছে সরকার। রাষ্ট্রীয়…
সংসদীয় কমিটিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা, আর্থিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতিতে গুরুত্ব
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক…
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৫৮
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮…
বাংলাদেশ-চীন সম্পর্কে উৎপাদনমুখী বিনিয়োগে জোর, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণের আহ্বান ড. তিতুমীরের
বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে উৎপাদনভিত্তিক বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও…

