মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে আনসারের অভিযান: ৫০০ কেজি স্ক্র্যাব লোহা উদ্ধার

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে (সিপিজিসিবিএল) চুরির চেষ্টা নস্যাৎ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ কেজি লোহাজাতীয় স্ক্র্যাব উদ্ধার করা হয়।

প্রকল্প সূত্র জানায়, গতকাল রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১১টা ০৫ মিনিটে প্রকল্পের অভ্যন্তরে মুগডেইল ও রাঙ্গাখালী পোস্টের মধ্যবর্তী এলাকা দিয়ে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র লোহাজাতীয় স্ক্র্যাব চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এ সময় সেখানে টহলরত আনসার সদস্য এপিসি অপু সিংহ, আনসার দিদারুল আলম এবং আনসার শাহরিয়া চোরচক্রকে ধাওয়া করেন। আনসার সদস্যদের তাৎক্ষণিক উপস্থিতি ও প্রতিরোধের মুখে চোরচক্রটি চুরি করা মালামাল ফেলে রেখেই পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত প্রায় ৫০০ কেজি লোহাজাতীয় স্ক্র্যাব আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা ও দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার বাহিনীর এমন পেশাদার ও তাৎক্ষণিক ভূমিকা প্রকল্প এলাকায় প্রশংসিত হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন