বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চোর আটক: আনসারের তৎপরতায় উদ্ধার হওয়া স্বর্ণালংকার মালিককে ফেরত
- নিজস্ব সংবাদদাতা
- ২৩ ঘণ্টা আগে
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে চুরি হওয়া স্বর্ণের কানের দুল উদ্ধারসহ এক চোরকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আজ রবিবার (১৯ জুলাই) উদ্ধারকৃত স্বর্ণালংকারটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতাল ও আনসার সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টায় ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের রমনা থানাধীন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন মোছাঃ তাহমিনা বেগমের (৪৪) কানের দুল চুরি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার গার্ড ইনচার্জ (পিসি) মোঃ জাকির হোসেনকে জানানো হলে তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেন।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় আনসার সদস্য মোঃ হাসান আলীর সহযোগিতায় হাসপাতালের বহির্বিভাগ-২-এর ৪র্থ তলা থেকে অভিযুক্ত মোঃ হিরা মিয়াকে (৪৮) আটক করা হয়।
পরবর্তীতে হাসপাতালের পরিচালক কার্যালয়ে জিজ্ঞাসাবাদে আটক হিরা মিয়া চুরির কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে চুরি যাওয়া কানের দুলটি উদ্ধার করা হয়।
আজ বিকেলে হাসপাতালের উপপরিচালক মোঃ আজিজ আহমেদের উপস্থিতিতে উদ্ধারকৃত কানের দুলটি প্রকৃত মালিক মোছাঃ তাহমিনা বেগমের কাছে বুঝিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আটককৃত হিরা মিয়াকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, আনসার বাহিনীর সদস্যদের এমন তাৎক্ষণিক ও পেশাদার পদক্ষেপের কারণে চোর আটক এবং চুরি যাওয়া মালপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে, যা জননিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর কার্যকর ভূমিকার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এই বিভাগের আরও খবর
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
সর্বশেষ খবর
1.
2.
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের নিয়ে আজ যমুনায় নৈশভোজে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২০ জুলাই)…
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় রাশেদ খাঁনের চুক্তিভিত্তিক নিয়োগ
মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক…
২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করলেন কিলিয়ান এমবাপ্পে: মেসির স্বপ্নভঙ্গ
ফরাসি ফুটবলের পোস্টার বয় কিলিয়ান এমবাপ্পে জয় করে নিয়েছেন ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের…
মেসিকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তোরেসের অতিরিক্ত সময়ের গোলে নতুন ইতিহাস
ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের একমাত্র মহাকাব্যিক গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সোনালী ট্রফি নিজেদের ঘরে তুলেছে স্পেন। নিউ জার্সির…
কৌশলের মহাযুদ্ধ: ইউরো-কোপা শ্রেষ্ঠত্বের মঞ্চে মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা
ফুটবল বিশ্বের চোখ এখন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। স্বপ্নের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের নতুন রাজা স্পেন ও বিশ্বচ্যাম্পিয়ন…
ক্যাম সেন্টার কম্পাউন্ড ও আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেলেন আইজিপি
স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ (Scam Center Compounds and Transnational Organized Crime) বিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে…
পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের: ১৩৬ কর্মীকে বিশেষ প্রশংসা পদক প্রদান
ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার…
নিত্যপণ্যে কর কমানো ও সামাজিক সুরক্ষায় বড় বরাদ্দে স্বস্তির আশা সাধারণ মানুষের
ঢাকা, ১২ জুন : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর হ্রাস, চিকিৎসা খাতে কর সুবিধা বৃদ্ধি এবং…

