আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন জাতীয়তাবাদী চিকিৎসকরা : ডা. রফিক
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৩, ২০২৫
কুমিল্লা, ৩ জুলাই ২০২৫
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, “গত ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের সময়ে আন্দোলন-সংগ্রামের প্রতিটি পর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের পাশে ছিলেন জাতীয়তাবাদী চিকিৎসকরা। নির্যাতিত ও আহত নেতাকর্মীদের চিকিৎসা দিয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”
বৃহস্পতিবার কুমিল্লা টাউন হল মাঠে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা শাখার আয়োজনে অনুষ্ঠিত জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
ডা. রফিক বলেন, “২০০৯ সালের পর থেকে বিএনপির নেতা-কর্মীরা শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে এক অসম যুদ্ধে নেমেছেন। তারা রাষ্ট্রীয় বাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়েছেন। এই দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেখানে তারেক রহমানের নেতৃত্বে একটি সুসংগঠিত প্রতিরোধ গড়ে ওঠে।”
তিনি উল্লেখ করেন, অধিকারের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২,৬৯৯ জন, গুম হয়েছেন ৬৭৭ জন এবং কারাগারে মৃত্যুবরণ করেছেন ১,০৪৮ জন। এর উল্লেখযোগ্য অংশই বিএনপির নেতা-কর্মী।
ডা. রফিক আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঐতিহাসিক নেতৃত্বে স্বৈরাচার পতনের পর হয়ে উঠেছেন এক অবিসংবাদিত নেতা। তার নির্দেশেই সারা দেশে জুলাই শহীদদের স্মরণে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের নামকরণ করা হবে, যেন জাতি এই অকুতোভয় যোদ্ধাদের চিরকাল স্মরণ রাখে। যুগে যুগে মানুষ তাদের আত্মত্যাগ মনে রেখে ভয়ংকর ফ্যাসিস্ট শাসনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং ড্যাবের কেন্দ্রীয় ও কুমিল্লা শাখার নেতৃবৃন্দ।
ড্যাব নেতা ডা. মো. শরীফুল আলম বলেন, “জাতীয়তাবাদী চিকিৎসক সমাজ দেশের ক্রান্তিকালে জনগণের পাশে থেকে যে ভূমিকা পালন করেছে, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
জুলাই আন্দোলনকে চিরস্মরণীয় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের ঘোষণা দেন ডা. রফিকুল ইসলাম।
এই বিভাগের আরও খবর
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু
গাজীপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি আলফেছানীর নেতৃত্ব ও মানবকল্যাণে…
গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় গার্লস ম্যাথমেটিক্যাল…
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, জিপিএ-৫-এ এগিয়ে…
ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার
ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ছয় সংসদ সদস্য। তাদের মধ্যে কয়েকজন…
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় তাদের মরদেহ…
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক…
মিরপুর বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযানে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…

