আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্নে বিতর্ক, তদন্তে চার সদস্যের কমিটি
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১, ২০২৫
চলতি বছরের আলিম পরীক্ষার বাংলা প্রথমপত্রের বহুনির্বাচনী প্রশ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা একটি প্রশ্ন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠিত এ পরীক্ষার প্রশ্নপত্রে ‘ভরসা হলো, আর দমাতে পারবে না’— বঙ্গবন্ধুর এই বক্তব্যের প্রেক্ষাপটে একটি প্রশ্ন করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
প্রশ্নপত্র ঘেঁটে দেখা গেছে, বহুনির্বাচনী অংশের ১৫ নম্বর প্রশ্নে লেখা রয়েছে— “ভরসা হলো, আর দমাতে পারবে না।” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ভরসা হওয়ার কারণ কী? উত্তরের বিকল্পগুলোর মধ্যে রয়েছে: (ক) বাঙালি বুঝেছে তাদের মুখের ভাষা কেড়ে নিতে চায়, (খ) একুশে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবরে সারা দেশে হরতাল হয়েছে, (গ) ফরিদপুরে রাজবন্দীর মুক্তি চেয়ে স্লোগান হয়েছে এবং (ঘ) বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড সূত্র জানায়, প্রশ্নটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত মূল পাঠ্যবই থেকে নেওয়া হয়েছে। তবে বোর্ডের দাবি, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্নপত্রে অন্তর্ভুক্ত করা হতে পারে।
মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “প্রশ্নপত্রের বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যেই চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমিও রয়েছি। সাত দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে। যারা প্রশ্নপত্র প্রণয়নে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এনসিটিবির বাংলা পাঠ্যবইয়ে এখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়টি রয়েছে। তবে যিনি এই প্রশ্ন অন্তর্ভুক্ত করেছেন, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এই বিভাগের আরও খবর
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু
গাজীপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি আলফেছানীর নেতৃত্ব ও মানবকল্যাণে…
গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় গার্লস ম্যাথমেটিক্যাল…
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, জিপিএ-৫-এ এগিয়ে…
ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার
ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ছয় সংসদ সদস্য। তাদের মধ্যে কয়েকজন…
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় তাদের মরদেহ…
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক…
মিরপুর বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযানে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…

