‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৩০, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাহসী শিক্ষার্থীদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শহীদদের স্মৃতিকে সম্মান জানানো ও চিরস্মরণীয় করে রাখাই এই শিক্ষাবৃত্তির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের করবী হলে এই শিক্ষাবৃত্তির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং ও মূল্যায়ন দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের ঘোষিত ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ও ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ ধারাবাহিক কর্মসূচির প্রথম উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে। একইসঙ্গে জাতীয়ভাবে ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা’-র উদ্বোধন ঘোষণা করা হবে।
এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও সভাপতিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার অথবা রেকর্ড করে কলেজ প্রাঙ্গণে বড় পর্দা বা মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের ইতিহাস এবং শহীদদের বীরত্বগাঁথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে। এতে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, প্রতিবাদ এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানের অনুপ্রেরণা সৃষ্টি হবে।
এই বিভাগের আরও খবর
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু
গাজীপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি আলফেছানীর নেতৃত্ব ও মানবকল্যাণে…
গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় গার্লস ম্যাথমেটিক্যাল…
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, জিপিএ-৫-এ এগিয়ে…
ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার
ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ছয় সংসদ সদস্য। তাদের মধ্যে কয়েকজন…
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় তাদের মরদেহ…
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক…
মিরপুর বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযানে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…

