‘বাজেট শুধু সংখ্যার হিসাব নয়, এটি জবাবদিহিতা ও দক্ষতার প্রতিফলন’ — আরপিএমপি কমিশনার
- নিজস্ব সংবাদদাতা
- ১০ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের আর্থিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে রংপুরে “পুলিশ বাজেট ম্যানেজমেন্ট সিস্টেম” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেছেন, বাজেট কেবল সংখ্যার সমষ্টি নয়; এটি একটি প্রতিষ্ঠানের পরিকল্পনা, দক্ষতা ও জবাবদিহিতার প্রতিফলন।
রবিবার রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) একাডেমিক ভবনে পুলিশ হেডকোয়ার্টার্সের ফিন্যান্স অ্যান্ড বাজেট শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে রংপুর অঞ্চলের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং ফিন্যান্স ও বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, একটি দক্ষ ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে শুধু আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা অর্জনই যথেষ্ট নয়; প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনাতেও সমান পারদর্শী হতে হবে। তিনি বলেন, “সুশাসন নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত হলো সঠিক আর্থিক পরিকল্পনা ও তার কার্যকর বাস্তবায়ন।”
তিনি আরও বলেন, প্রতিটি ইউনিটের বাস্তব প্রয়োজন ও কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেট প্রস্তুত করতে হবে। চাহিদা নিরূপণে দায়িত্বশীলতার ঘাটতি থাকলে সুষম বরাদ্দ নিশ্চিত করা সম্ভব হয় না।
সরকারি অর্থকে জনগণের আমানত উল্লেখ করে তিনি বলেন, এর প্রতিটি পয়সা ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রতিটি কর্মকর্তার নৈতিক ও আইনগত দায়িত্ব। সঠিক বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল হয় এবং প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পায় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ফিন্যান্স অ্যান্ড বাজেট) আবু আহাম্মদ আল মামুন। সভাপতিত্ব করেন রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (প্রশিক্ষণ) মোঃ আবু সায়েম প্রধান।
কর্মশালায় আধুনিক আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল পদ্ধতি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। পুলিশ কমিশনার বলেন, প্রশিক্ষণ ও কর্মশালার মূল উদ্দেশ্য তখনই সফল হয়, যখন অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়।
তিনি পুলিশ সদস্যদের ড্রেস রুল কোড কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়ে বলেন, পোশাক, আচরণ ও দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি বাহিনীর পেশাদারিত্ব প্রতিফলিত হয়। একইসঙ্গে সিভিল কর্মকর্তা ও কর্মচারীদের মার্জিত পোশাক ও দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পুলিশ কমিশনার আরও বলেন, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হলে জনবান্ধব, মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ডের বিকল্প নেই। তিনি সকলকে মানসিক ও শারীরিক সুস্থতার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
বক্তব্যের শেষাংশে তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “জানার আগ্রহ বাড়াতে হবে এবং নিজেকে সবসময় জ্ঞানপিপাসু হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালা বাংলাদেশ পুলিশের আর্থিক ব্যবস্থাপনাকে আরও প্রযুক্তিনির্ভর, কার্যকর ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বিভাগের আরও খবর
রংপুরে মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ২৭ জন গ্রেফতার
রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজ দমন, ওয়ারেন্ট তামিল…
শেরপুরে প্রেমঘটিত দ্বন্দ্বে যুবক হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন; দুই আসামি গ্রেফতার
শেরপুরে মামাতো ও ফুপাতো ভাইদের পরিবারের মধ্যে প্রেমঘটিত…
কম্বোডিয়ায় পাচার করে নির্যাতন, মুক্তিপণ আদায়; মানব পাচার চক্রের মূল আসামি গ্রেফতার
কম্বোডিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক বাংলাদেশি যুবককে পাচার,…
প্রেমের জেরে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন; দুই তরুণ গ্রেফতার
শেরপুরে প্রেমঘটিত বিরোধের জেরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের রহস্য…
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ৬০ লাখ টাকা আত্মসাৎকারী…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলি, উত্তেজনা ভূমধ্যসাগরে
গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে লক্ষ্য করে ইসরায়েলি নৌবাহিনী রাবার বুলেট ছুড়েছে বলে অভিযোগ উঠেছে।…
জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি…
ঈদে নৌপথে যাত্রী ও পশু পরিবহনে নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করছে নৌ পুলিশ: অতিরিক্ত আইজিপি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে…
ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ…
জিলহজের প্রথম ১০ দিন: ইবাদত, ত্যাগ ও আত্মশুদ্ধির মহিমান্বিত সময়
ইসলামী বর্ষপঞ্জির দ্বাদশ ও সর্বশেষ মাস জিলহজ মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ তাৎপর্যময় সময়। বিশেষ করে এই মাসের প্রথম ১০…
ট্রাম্প সফরের চারদিন পরই বেইজিংয়ে পুতিন, বিশ্ব কূটনীতির নতুন কেন্দ্র কি চীন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বেইজিং সফর শেষ হওয়ার মাত্র চার দিনের মাথায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-কে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জাতীয় সংসদে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নিজেদের প্রস্তুত করার…
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
পুলিশ সংস্কার, সাইবার নিরাপত্তা ও বিনিয়োগ বৃদ্ধিতে যৌথ সহযোগিতার প্রত্যয় বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে পুলিশ…

