রামিসা হত্যা মামলার চার্জশিট দ্রুত দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- প্রান্তকাল ডেস্ক
- ২ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি সোহেল ও তার সহযোগী স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং মূল আসামি ইতোমধ্যে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সংঘটিত প্রতিটি জঘন্য অপরাধে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তিনি জানান, ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় দ্রুত আসামি গ্রেফতার, তদন্ত সম্পন্ন এবং বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বেশ কিছু চাঞ্চল্যকর মামলার তদন্ত নতুন করে সক্রিয় করা হয়েছে। এর মধ্যে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজছাত্রী তনু হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে। এছাড়া আরও একজন আসামিকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বিশেষ চিরুনি অভিযান ও ব্লক রেইড অব্যাহত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর, যাত্রাবাড়ী ও তেজগাঁও এলাকায় পরিচালিত অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ও ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে।
আইন সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “আইন সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে আবেগতাড়িত হয়ে দ্রুত আইন প্রণয়ন বা বিশেষ আদালত গঠন করা সমীচীন নয়।” তিনি বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এই বিভাগের আরও খবর
ঈদুল আজহায় নিরাপদ যাত্রা ও কোরবানির হাটে সতর্ক থাকার পরামর্শ পুলিশের
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত…
গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলি, উত্তেজনা ভূমধ্যসাগরে
গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা ‘গ্লোবাল…
জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক…
ঈদে নৌপথে যাত্রী ও পশু পরিবহনে নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করছে নৌ পুলিশ: অতিরিক্ত আইজিপি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও…
ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’—…
সর্বশেষ খবর
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ৬০ লাখ টাকা আত্মসাৎকারী আন্তর্জাতিক সাইবার ও ভিসা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো…
জিলহজের প্রথম ১০ দিন: ইবাদত, ত্যাগ ও আত্মশুদ্ধির মহিমান্বিত সময়
ইসলামী বর্ষপঞ্জির দ্বাদশ ও সর্বশেষ মাস জিলহজ মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ তাৎপর্যময় সময়। বিশেষ করে এই মাসের প্রথম ১০…
ট্রাম্প সফরের চারদিন পরই বেইজিংয়ে পুতিন, বিশ্ব কূটনীতির নতুন কেন্দ্র কি চীন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বেইজিং সফর শেষ হওয়ার মাত্র চার দিনের মাথায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-কে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জাতীয় সংসদে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নিজেদের প্রস্তুত করার…
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
পুলিশ সংস্কার, সাইবার নিরাপত্তা ও বিনিয়োগ বৃদ্ধিতে যৌথ সহযোগিতার প্রত্যয় বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে পুলিশ…
জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা পূরণে একটি আধুনিক, পেশাদার ও জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার…
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৬; আদালতে স্বীকারোক্তি ২ জনের
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত ছয়জনকে…
জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে র্যাবকে পুনর্গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী দিনে র্যাবকে একটি…

