রংপুর, ১১ মে ২০২৬:
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার অভিযানে গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে নিয়মিত ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার অংশ হিসেবে গত ১০ মে দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে হাজীরহাট থানাধীন ১ নম্বর ওয়ার্ডের মন্থনা খামারপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে মন্থনা খামারপাড়া গ্রামের মোঃ মোখলেছুর রহমান (৪৬)-কে নিজ জমিতে অবৈধভাবে গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে গ্রেফতার করা হয়। তিনি মোঃ আবু বক্কর সিদ্দিক ও মোছাঃ জায়েদা বেগমের ছেলে।
এ সময় তার জমি থেকে একটি কাঁচা গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধার
গাঁজা গাছটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট ৮ ইঞ্চি, ওজন আনুমানিক ১ কেজি ৭৬০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর- ৭/৩৭, তারিখ ১১ মে ২০২৬।
— মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ
:::

