শুক্রবার, ৮ মে ২০২৬

স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে।

রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে।

এ সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবন-এর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী থাকবেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন