আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ও সময়োপযোগী — মির্জা ফখরুল
- আজবেলা রাজনৈতিক প্রতিবেদক:
- মে ১১, ২০২৫
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘সঠিক ও ন্যায়সঙ্গত’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১১ মে) এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা আনন্দিত যে, বিলম্বে হলেও সরকার আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে বিচারকার্য নির্বিঘ্ন করার পথ তৈরি করেছে।”
মির্জা ফখরুল বলেন, “এই সিদ্ধান্ত মানবতাবিরোধী অপরাধ, গুম, খুন, নিপীড়ন ও ফ্যাসিবাদী অপশাসনের বিচারকে সহজ করবে। এ বিষয়ে প্রাসঙ্গিক আইন সংশোধনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য বিচারিক কাঠামো গড়ে তোলার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”
তিনি জানান, বিএনপি এর আগেই এই সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়ে আসছিল। ১০ ফেব্রুয়ারি ও ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে দলের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে বারবার দাবি করা হয়েছে—“আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা শুরু থেকেই প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধী ছিলাম, যেমনটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্ষেত্রেও বলেছি। তবে আইনি প্রক্রিয়ায় প্রমাণিত অপরাধের ভিত্তিতে বিচার করা হলে, তা গণতন্ত্রের স্বার্থেই প্রয়োজনীয়।”
তিনি বলেন, “১৬ বছরের বেশি সময় ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এখনো রোডম্যাপ ঘোষিত হয়নি, যা জনমনে ক্ষোভের জন্ম দিচ্ছে।”
বিবৃতির শেষাংশে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, “জনগণের চাওয়া ও দাবি উপেক্ষা না করে দ্রুত গণতান্ত্রিক রোডম্যাপ ঘোষণা করে রাজনৈতিক স্থিতিশীলতার পথ সুগম করুন।”
এই বিভাগের আরও খবর
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১-দলীয় ঐক্যে
রোববার শীর্ষ বৈঠক ডেকেছে জোট | বিএনপির প্রার্থী…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে…
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে,…
‘ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে মর্যাদাপূর্ণ’
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে নাহিদ ইসলাম ঢাকা,…
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: আইনমন্ত্রী
ঝিনাইদহ, ৭ আগস্ট: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…
বাড়তে পারে PC মাদারবোর্ডের দাম, পেছনে AI ডেটা সেন্টারের চাপ
RAM ও SSD-এর পর এবার মাদারবোর্ডেও মূল্যবৃদ্ধির আশঙ্কা বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারী, গেমার ও PC নির্মাতাদের মধ্যে নতুন করে উদ্বেগ…

