পুতিনের শান্তির আহ্বান: ১৫ মে রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনার প্রস্তাব
- প্রান্তকাল ডেস্ক
- মে ১১, ২০২৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৫ মে তারিখে ইউক্রেনকে সরাসরি শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় নেতারা যখন একটি ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য মস্কোর প্রতি আহ্বান জানান, ঠিক তার কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেন পুতিন। শনিবার রাতে ক্রেমলিন থেকে বিরল এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, “আমরা একটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী শান্তির পথে অগ্রসর হওয়ার জন্য গঠনমূলক আলোচনা চাই।”

ইউক্রেনীয় রাজধানী কিয়েভে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির ফ্রিডরিখ মের্জ এবং পোল্যান্ডের ডোনাল্ড টাস্ক — এই চার নেতার একত্রিত উপস্থিতিতে ইউক্রেনকে সমর্থনের বার্তা দেওয়া হয়। তারা রাশিয়াকে সোমবার থেকে একটি নিঃশর্ত অস্ত্রবিরতির আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন যে, তা না মানলে রাশিয়ার জ্বালানি ও ব্যাংকিং খাতের ওপর “নতুন ও ব্যাপক” নিষেধাজ্ঞা জারি করা হবে।
সাংবাদিকদের সামনে পুতিন বলেন, “তুরস্কের ইস্তাম্বুল শহরে আলোচনাটি হওয়া উচিত, যেমন আগেও হয়েছে।” তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে রবিবার এ বিষয়ে কথা বলবেন।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউরোপীয় নেতাদের চাপকে “অকার্যকর” আখ্যা দিয়ে বলেন, “আমাদের ওপর চাপ প্রয়োগ করে কোনো ফল আসবে না।”
ইউক্রেন এখনো এই আলোচনার প্রস্তাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্ট করেছেন, তারা অন্তত ৩০ দিনের একটি প্রকৃত যুদ্ধবিরতি চান এবং রাশিয়ার একতরফা ও সংক্ষিপ্ত যুদ্ধবিরতিকে “নাটকীয় প্রদর্শনী” বলে অভিহিত করেছেন।
পুতিন আরও অভিযোগ করেন, ইউক্রেন রাশিয়ার পূর্বের একাধিক যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেয়নি। গত মাসের “ইস্টার ট্রুস” এবং এপ্রিলের দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মরণ দিবসকে ঘিরে ঘোষিত যুদ্ধবিরতির উদাহরণ তুলে ধরেন তিনি। যদিও এ সময়ও দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।
তিনি বলেন, “সব কিছুর পরেও, আমরা কিয়েভ কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি — তারা যেন পূর্বশর্ত ছাড়াই আবার সরাসরি আলোচনা শুরু করে।”
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বশেষ সরাসরি শান্তি আলোচনা হয়েছিল ২০২২ সালে, পূর্ণমাত্রার আগ্রাসনের পরপরই। নতুন করে আলোচনার এই প্রস্তাব আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলো।
এই বিভাগের আরও খবর
প্রথম চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, কক্সবাজারেও থাকছে একাধিক কর্মসূচি
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে…
‘মানুষের সেবা বড় আমানত, দায়িত্বশীল ও মানবিকভাবে কাজ করুন’: ইউএনওদের প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে…
রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ: প্রধানমন্ত্রী
ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে তারেক রহমান ঢাকা,…
ভারতের প্রতিক্রিয়া – শেখ হাসিনার বক্তব্য অনুমোদন করে না ভারত: জয়সোয়াল
নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে, সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা হবে’ ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে…
‘ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে মর্যাদাপূর্ণ’
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে নাহিদ ইসলাম ঢাকা, ৮ আগস্ট ২০২৬:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সঙ্গে…

