আগামী বছরের জানুয়ারি থেকে শিশুদের নির্দিষ্ট স্কুল ড্রেসের পাশাপাশি জুতা ও ব্যাগ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। অভিন্ন পোশাক চালু হলে শিশুদের মধ্যে সমতা তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
আগামী বছরের জানুয়ারি থেকে শিশুদের নির্দিষ্ট স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহের কথা জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ লেড ডায়ালগ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অভিন্ন পোশাকে সমতা তৈরির আশা
মন্ত্রী বলেন, বৈচিত্র্য দূর করে অভিন্ন স্কুল ড্রেস বাস্তবায়ন করা হলে শিশুদের মধ্যে সমতা গড়ে উঠবে।
তিনি বলেন, অতীত সরকার শিশুদের স্কুলমুখী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিলেও অনিয়ম ও দুর্নীতির কারণে সেগুলো প্রত্যাশিত ফল দেয়নি।
নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব
প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তির ওপর জোর দেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী।
তিনি বলেন, শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেওয়া হলে ভবিষ্যৎ বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনা কমে আসবে।

