বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থায় হরমুজে বাড়ছে উত্তেজনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অচলাবস্থার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বেড়েছে। গত ১০ দিনে সেখানে অন্তত ৪০টি সামরিক ঘটনা ঘটেছে। ইরানের সশস্ত্র বাহিনীর দাবি, সর্বশেষ ২৪ ঘণ্টায় সমুদ্রের মাইনের সঙ্গে ধাক্কা লেগে অন্তত পাঁচটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অচলাবস্থার মধ্যে গত ১০ দিনে হরমুজ প্রণালিতে অন্তত ৪০টি সামরিক ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত পাঁচটি তেলবাহী ট্যাংকারে সমুদ্রের মাইনের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

বুধবার (২৫ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্মকর্তাদের দাবি, জাহাজগুলো হরমুজ প্রণালির ‘অননুমোদিত পথ’ দিয়ে চলাচল করছিল। এই প্রণালি দিয়ে যাতায়াত করতে হলে প্রতিটি জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে এবং তাদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে।

১০ দিনে ৪০ সামরিক ঘটনা

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে ১৬০টির বেশি সামরিক ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বশেষ ১০ দিনেই ঘটেছে অন্তত ৪০টি ঘটনা।

এই পরিস্থিতির পেছনে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে দায়ী করা হচ্ছে। এতে ইরানের অর্থনীতি বড় ধরনের চাপে পড়েছে। এর জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহকে জিম্মি করে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অবরোধ-পাল্টা পদক্ষেপে বাড়ছে উত্তেজনা

প্রতিবেদনে বলা হয়, কোনো পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। তাই অবরোধ ঘোষণা করে দুই পক্ষই নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের কৌশল হলো, ইরানকে আলোচনার টেবিলে ফিরতে এবং বিভিন্ন বিষয়ে ছাড় দিতে বাধ্য করার জন্য চাপ বাড়ানো। জবাবে ইরানও একই ধরনের পদক্ষেপ নিয়েছে এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বাড়িয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন