৮ মে ২০২৫, বৃহষ্পতিবার ভোরে সাভার পৌরসভার মজিদপুর কাঠালবাগান থেকে এক তরুণী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তিনি তার পিতাকে খুন করেছেন। তিনি আত্মসমর্পণ করতে চান এবং দ্রুত পুলিশ পাঠানোর জন্য বলেন। খুনের কারণ হিসেবে তিনি বলেন, তার পিতা তাকে চার বছর ধরে ধর্ষন করে আসছিলেন, ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় বাবার বিরুদ্ধেই ধর্ষণ মামলা করেন তিনি। দীর্ঘ দিন জেলখেটে জামিনে মুক্ত হন তার পিতা, কিন্তু তারপরও ভালো হন নাই। গতরাতে আবার ধর্ষন চেষ্টা করার কারণে তিনি পিতাকে খুন করেছেন।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে সাভার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং খুনের অভিযোগে কলার জান্নাতুল জাহান শিফা (২৩) কে গ্রেফতার করে। নিহতের নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা। স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে মজিদপুর কাঠালবাগান এলাকায় একটি বাড়ির ৫ম তলার বাসায় ভাড়া থাকতেন আব্দুস সাত্তার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাতুল জাহান শিফা জানান, তার বাবা ইচ্ছার বিরুদ্ধে তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। যে কারণে গতকাল বুধবার রাতে খাবারের সময় তার ভাতের মধ্যে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন।পরে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। ঘটনাস্থলে যাওয়া সাভার মডেল থানা পুলিশের এসআই ইমরান এ বিষয়ে ৯৯৯ কে নিশ্চিত করেন।
এ সংক্রান্তে সাভার মডেল থানায় মামলা একটি মামলা রুজু করা হয়েছে।
“বাবাকে খুন করেছি, আমাকে ধরে নিয়ে যান” ৯৯৯ নম্বরে ফোন করে বললেন তরুণী
- প্রান্তকাল ডেস্ক
- মে ৮, ২০২৫
এই বিভাগের আরও খবর
বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত দুই
বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে ফিরোজ…
সরকারি শিশু পরিবারের শিশুদের জন্য জেলা প্রশাসনের কম্বল উপহার
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রথম পর্যায়ে সরকারি শিশু পরিবারের…
কুমিল্লায় পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২
পেছন থেকে ধাক্কা দেয় নম্বরবিহীন পিকআপ; আহত তিনজনের…
কুমিল্লায় চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২, আহত ৩
চৌদ্দগ্রামে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর কাভার্ড ভ্যানে…
শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গড়গড়িয়া মাস্টারবাড়ি ও বাঘের…
চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ধরা পড়ল নানা অনিয়ম,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের জেল
রাজধানীর পল্টন টাওয়ারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; জব্দ ১৪টি পাসপোর্ট, সিলগালা প্রতিষ্ঠান মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীতে ‘চাঁদ…
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৭ জন
চলতি বছর প্রাণহানি বেড়ে ৫২০, বর্তমানে হাসপাতালে ভর্তি ৪ হাজার ৯২৯ রোগী গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু…
অ্যাঙ্কেলের চোটে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলছেন না ইয়ামাল
ভিয়ারেয়ালের বিপক্ষে জয়ের ম্যাচে অস্বস্তি বোধ করেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে…
কুমিল্লায় চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২, আহত ৩
চৌদ্দগ্রামে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর কাভার্ড ভ্যানে আঘাত লাগে অটোরিকশার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক…
শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গড়গড়িয়া মাস্টারবাড়ি ও বাঘের বাজার এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তাঁদের ইট-পাটকেল নিক্ষেপের মুখে পুলিশ লাঠিপেটা,…
চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ধরা পড়ল নানা অনিয়ম,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০…
জাতীয় ঐক্যে গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও শেখ হাসিনার বিচারে জোর নাহিদের
সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্যের রোডম্যাপ তৈরির আহ্বান জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে গণভোটের রায় মেনে…
জাতীয় স্টেডিয়াম এলাকায় অনিয়ম বন্ধে কঠোর হওয়ার নির্দেশ: ক্রীড়া প্রতিমন্ত্রীর
মাদক, ছিনতাই ও অবৈধ দখলদারত্ব বন্ধে নিরাপত্তাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্বে অবহেলা…
