চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বেনীপুর সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বেনীপুর সীমান্তের ৬১/৬ নম্বর পিলার থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের ভেতরে তাঁদের আটক করা হয়।
আটক চারজনের মধ্যে তিনজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিকের নাম রাহুল মীর (২১)। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বাকুড়া গ্রামের শরিফুল মীরের ছেলে।
আটক তিন বাংলাদেশি
আটক দুই বাংলাদেশি হলেন নড়াইল সদর উপজেলার দেবীপুর গ্রামের সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপড়াইল গ্রামের সুজন বিশ্বাস (৩৪)। আটক অপরজন নারী। তবে তাঁর পরিচয় জানায়নি বিজিবি।
মুন্সী ইমদাদুর রহমান বলেন, তাঁরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন।
পরে আটক চারজনকে জীবননগন থানায় হস্তান্তর করা হয়েছে।

