ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ ডাকাত গ্রেফতার
- প্রান্তকাল ডেস্ক
- মে ৭, ২০২৫
গত ০৬-০৫-২০২৫ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় মোঃ রবিউল আলম (৩০), পিতা-মোঃ তোতা মিয়া, মাতা-মোসা: খুরশিদা বেগম, সাং-ভদ্রাসন, থানা-শিবচর, জেলা-মাদারীপুর তার জনৈক প্রতিবেশী অসুস্থ হয়ে পড়লে তিনি তার নিজের গাড়িতে উক্ত অসুস্থ প্রতিবেশীর চিকিৎসার জন্য মোট ০৪ (চার) জন ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। রাত আনুমানিক ০২.০০ ঘটিকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর থানাধীন ছনবাড়ি মোড়ে এসে এক্সপ্রেসওয়েতে গাড়ির চাঁপ থাকায় ঢাকামুখী বাম পার্শ্বের সার্ভিস লেন দিয়ে নেমে চলতে থাকেন। এসময় শ্রীনগর থানাধীন ষোলঘর এর নিকটবর্তী এলাকায় তিনি রাস্তার উপর বেশ কিছু ছনের আটি দিয়ে তৈরি করা একটি ব্যারিকেড দেখতে পান। তিনি গাড়ি থামাতেই রাস্তার নিচ থেকে দেশীয় মারাত্মক ধারালো অস্ত্র-শস্ত্রে (ছেন-দা) সজ্জিত ০৬ (ছয়) জন ডাকাত অস্ত্র উঁচিয়ে গাড়িতে আক্রমণ করতে প্রবল বেগে ছুটে আসে। তাদের একজন গাড়ির ডান পার্শ্বে আঘাত করতেই গাড়ির দক্ষ চালক অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত গাড়িটিকে দ্রুত পিছনের দিকে চালনা করে। এতে ডাকাত দল গাড়িটিকে ধরার জন্য তাদের অস্ত্রসহ ধাওয়া করে। কিন্তু গাড়িটিকে ধরতে ব্যর্থ হয়ে একজন ডাকাত ক্ষোভে তার ধারালো অস্ত্রটি গাড়ির দিকে ছুঁড়ে মারে। তবে গাড়িটি নিরাপদে ডাকাতদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। অস্ত্রের আঘাতে গাড়ির ডানপার্শ্বের লুকিংগ্লাস এবং বনেট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটির সামনে ক্যামেরা সংযুক্ত থাকায় এই পুরো কার্যক্রমটি ক্যামেরায় রেকর্ড হয়। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম’সহ প্রধান ধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ ঘটনাটি অবগত হয়ে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের সিনিয়র অফিসারদের তত্ত্বাবধানে এসআই/আবুল কালাম আজদ, জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম ভিডিও ফুটেজ পর্যালোচনা পূর্বক আসামীদের গ্রেফতার অভিযান পরিচালনা করে। পরবর্তীতে গত ০৬/০৫/২০২৫ খ্রিষ্টাব্দ দুপুর থেকে অদ্য ০৭/০৫/২০২৫ খ্রিষ্টাব্দ দুপুর ১৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে অভিযান পরিচালনা করে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ঘটনায় জড়িত ডাকাতদের ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করা হয়। তাদের ব্যবহৃত ধারালো অস্ত্রশস্ত্র এবং ঘটনার সময় তাদের পরিহিত পোষাক উদ্ধার করা হয়। গেফতারকৃত আসামীগণ সকলেই ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
উল্লেখ্য যে, উল্লেখিত ডাকাতদলের নেতা মোঃ কামাল ওরফে সিএনজি কামাল (৪০) তার দলের অন্যন্য সদস্যদের নিয়ে গত সেপ্টেম্বর মাসে একইভাবে বর্ণিত ঘটনাস্থলের নিকটবর্তী স্থানে এক্সপ্রেসওেয়েতেই একটি ডাকাতি সংঘটিত করেছিল। সে সময় তারা ভিকটিমের মূল্যবান স্বর্ণালংকার ও টাকা পয়সাসহ একটি লাইসেন্সকৃত অস্ত্র ডাকাতি করে নিয়ে যায়।
গৃহীত ব্যবস্থাঃ লুন্ঠিত মালামাল উদ্ধারপূর্বক অভিযুক্ত ডাকাতদের গ্রেফতার ও শ্রীনগর থানার মামলা নং নাম্বার-২৩, তারিখ-২৭/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
এই বিভাগের আরও খবর
প্রথম চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, কক্সবাজারেও থাকছে একাধিক কর্মসূচি
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে…
হরমুজ নিয়ে ইরান-ওমান চুক্তি ‘শিগগিরই’, তবে এখনই খুলছে না নৌপথ
জাহাজ চলাচলে নতুন রুট নিয়ে আলোচনা; নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ…
‘মানুষের সেবা বড় আমানত, দায়িত্বশীল ও মানবিকভাবে কাজ করুন’: ইউএনওদের প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে…
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১-দলীয় ঐক্যে
রোববার শীর্ষ বৈঠক ডেকেছে জোট | বিএনপির প্রার্থী…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে, সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা হবে’ ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে…
‘ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে মর্যাদাপূর্ণ’
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে নাহিদ ইসলাম ঢাকা, ৮ আগস্ট ২০২৬:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সঙ্গে…
বাড়তে পারে PC মাদারবোর্ডের দাম, পেছনে AI ডেটা সেন্টারের চাপ
RAM ও SSD-এর পর এবার মাদারবোর্ডেও মূল্যবৃদ্ধির আশঙ্কা বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারী, গেমার ও PC নির্মাতাদের মধ্যে নতুন করে উদ্বেগ…
শিশুদের নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
নিউ মেক্সিকো আদালতের রায়, কিশোরদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ আন্তর্জাতিক ডেস্ক:সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে শিশু ও কিশোরদের সম্ভাব্য ক্ষতির…
