রবিবার, ১০ মে ২০২৬

রংপুরে আইনশৃঙ্খলা জোরদারে সেনাবাহিনী-পুলিশ সমন্বয় আরও শক্তিশালী করার প্রত্যয়

রংপুর ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সম্মানিত মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি, জিওসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রংপুর মহানগর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা জোরদার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তঃসংস্থাগত সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ভবিষ্যতে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় রংপুর মহানগরীতে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন