মুন্সীগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মুন্সীগঞ্জ সদর থানাধীন জগধাত্রীপাড়া এলাকায় পুলিশের অভিযানে ৫৪ পিস ইয়াবাসহ মো. শাহজাহান (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ১৬,২০০ টাকা। ২৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে সদর পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মুহাম্মদ পান্নু মিয়ার নেতৃত্বে এক অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। […]










