আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। রবিবার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অপু বিশ্বাস। আদালত ১০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এর আগে, হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন […]









