আশুলিয়ায় দলিল লেখকদের আন্দোলনে অচলাবস্থা, রাজস্ব হারাচ্ছে সরকার
ঢাকার আশুলিয়ায় দলিল লেখকদের চলমান আন্দোলনের কারণে সাব-রেজিস্ট্রি অফিসে জমির দলিল সম্পাদন কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। এতে স্থবির হয়ে পড়েছে জমি কেনাবেচার প্রক্রিয়া। বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা। একই সঙ্গে বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল অভিযোগ করেছেন, আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন এবং তাঁর ঘনিষ্ঠ […]










