রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী নেতা জামালের
রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন (৪০) দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার চার দিন পর মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই মো. সালাউদ্দিন সজল প্রান্তকালকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “গুলিটি মাথার পেছন দিক দিয়ে […]










