সেনবাগে চার ছিনতাইকারী গ্রেফতার: জনতার হাতে ধরা পড়ে গণপিটুনি
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ৪, ২০২৫
৪ আগস্ট ২০২৫
নোয়াখালী জেলার সেনবাগে যাত্রীবেশে ছিনতাই করতে গিয়ে চার সদস্যের সংঘবদ্ধ চক্র গণপিটুনির শিকার হয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল (৩ আগস্ট) দুপুরে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী মহাসড়কে মেসার্স আলাউদ্দিন ফিলিং স্টেশনের সামনে।
পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা একটি সিএনজি অটোরিকশাযোগে যাত্রী সেজে ভিকটিম বকুল নাহার (প্রঃ মনোয়ারা বেগম) নামে এক নারীর কাছ থেকে জোরপূর্বক একটি স্বর্ণের চেইন (ওজন ৬ আনা, মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা), একটি ওপ্পো ব্র্যান্ডের স্মার্টফোন (মূল্য আনুমানিক ১৮ হাজার টাকা) এবং নগদ ২০০ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করে খলিল মিয়ার হাট এলাকায় ব্যারিকেড দিয়ে চারজনকে আটক করে এবং উত্তেজিত জনতা তাদেরকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার হাত থেকে আসামিদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধৃত আসামিরা হলো:
১. মোঃ হক সাহেব (৪০), পিতা-মৃত আব্দুর সহিদ, সুধারাম, নোয়াখালী
২. মোঃ নুর নবী (৪৫), পিতা-তছির আহম্মেদ, রামগতি, লক্ষ্মীপুর
৩. ফজলে রাব্বি ওরফে রনি (২৮), পিতা-মৃত মানিক মিয়া, সুধারাম, নোয়াখালী
৪. মোঃ জুয়েল হোসেন (৩৩), পিতা-মোঃ বাদশা মিয়া, পিরোজপুর (বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় বসবাসরত)
আসামিদের প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানায় মামলা (নং-০২, তারিখ-০৩/০৮/২০২৫, ধারা-৩৯২ পেনাল কোড) রুজু করা হয়েছে। পরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এই অভিযানের নেতৃত্ব দেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সনৎ বড়ুয়া, এসআই (নিঃ) মোহাম্মদ জাকির হোসেন এবং এএসআই (নিঃ) তরুণ কান্তি শর্মা সঙ্গীয় ফোর্সসহ।
নোয়াখালীর পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক এর সার্বিক দিক নির্দেশনায় দ্রুত সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় বলে জানায় প্রশাসন।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

