শাহরাস্তিতে ডাকাতি মামলার ৪ আসামি গ্রেফতার, সিগারেট ও মোবাইলসহ লুন্ঠিত মালামাল উদ্ধার
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২৪, ২০২৫
চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ঠাকুরবাজার এলাকায় গোডাউনে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুন্ঠিত মালামালের অংশবিশেষও উদ্ধার করা হয়েছে।
গত ৮ জুলাই ২০২৫ তারিখ গভীর রাতে (প্রায় ১:৪৫ থেকে ২:৪০ মিনিটের মধ্যে), ঠাকুরবাজারস্থ মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ-এর গোডাউনে ডাকাতদল নৈশপ্রহরীর হাত-পা বেঁধে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা বিভিন্ন ব্র্যান্ডের ৫১ কেস সিগারেট ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শাহরাস্তি থানায় মামলা দায়ের হয় (মামলা নং-০৩, তারিখ: ০৮/০৭/২০২৫, ধারা: ৩৯৫/৩৯৭ দণ্ডবিধি) এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই (নিঃ) মো. আতোয়ার রহমানকে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমানের নির্দেশনায় ও কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরীর তত্ত্বাবধানে, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাসার, পিপিএম-বার এর নেতৃত্বে প্রথমে লক্ষ্মীপুর জেলা থেকে ডাকাত দলের সদস্য মো. দেলোয়ারকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে পুলিশ পরিদর্শক (তদন্ত) অলি উল্লাহ ও এসআই (নিঃ) আতোয়ার রহমানের নেতৃত্বে গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলো:
১. মো. আব্দুল মালেক আকন (৬০) – কেরানীগঞ্জ, ঢাকা
২. মো. সোহেল রানা ওরফে শাওন (৩৯) – কুষ্টিয়া, বর্তমানে সাভার
৩. মো. সাহাব উদ্দিন ওরফে সাবু (৩২) – আশুলিয়া, ঢাকা
গ্রেফতারকৃতদের মধ্যে সাহাব উদ্দিনের বিরুদ্ধে ৬টি, আব্দুল মালেক আকনের বিরুদ্ধে ৩টি এবং দেলোয়ারের বিরুদ্ধে ২টি ডাকাতির মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, এরা সকলে একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে:
- ম্যারিজ ও ব্ল্যাক ডায়মন্ড ব্র্যান্ডের ৫৬৫ প্যাকেট সিগারেট (মূল্য: প্রায় ২৯,৭৭৫ টাকা)
- ৫টি মোবাইল ফোন
- নগদ ১০,৫০০ টাকা
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে শাহরাস্তি থানা পুলিশ।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

