গাজীপুরে ভিডিও ব্ল্যাকমেইলের জেরে ফিড কোম্পানির ম্যানেজার খুন
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২৪, ২০২৫
পিবিআইয়ের তৎপরতায় রহস্য উদঘাটন, দুই আসামির স্বীকারোক্তি
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ফিড কোম্পানির সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ভিডিও ব্ল্যাকমেইল এবং অর্থ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে স্বীকার করেছে গ্রেফতারকৃত দুই আসামি।
গ্রেফতার হওয়া দুইজন হলেন—নয়ন (২১) এবং আল-আমিন (১৯)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া মোতালেব মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পিবিআই জানায়, নিহত রফিকুল ইসলাম প্রায় ছয় বছর ধরে কোনাবাড়ীর আমবাগ এলাকায় পরিবারসহ বসবাস করতেন। ২০ জুলাই দুপুরে বাসার তালা ভেঙে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার তদন্তে নামে পিবিআই গাজীপুর। তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) সনজিৎ বিশ্বাসের নেতৃত্বে প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয়।
জিজ্ঞাসাবাদে নয়ন ও আল-আমিন জানান, তারা রফিকুল ইসলামের পূর্বপরিচিত। ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করায় ক্ষিপ্ত হয়ে তারা তাকে ছুরি দিয়ে হত্যা করে। পরে বাসায় থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, “এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। আধুনিক প্রযুক্তির সহায়তায় আমরা দ্রুত আসামিদের গ্রেফতার ও হত্যার মোটিভ নিশ্চিত করতে পেরেছি। মামলার তদন্ত চলছে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের ঘটনায় সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন এবং অনৈতিক ভিডিও বা ব্ল্যাকমেইলের মতো বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাৎক্ষণিক তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

